1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল বাস্তবায়নে প্রান্তিক জনগোষ্ঠীর সাথে সাবেক মেয়র এম মনজুর আলম-এর মতবিনিময় - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কাপ্তাই তথ্য অফিসের প্রেস ব্রিফিং: তুলে ধরলেন বর্তমান সরকারের ১ শত ৮০ দিনের সম্পাদিত কার্যক্রম পূর্ব বাংলা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক জাফর হায়াতের ১১তম মুত্যুবার্ষিকী পালন উন্মোচিত হলো এস এম পিন্টু ’অনুপ্রেরণা’ গ্রন্থের মোড়ক প্রাথমিকে নির্বাচিত ১৪ হাজার শিক্ষকের পুলিশ ভেরিফিকেশন শুরু জাফর হায়াতের ১১তম মৃত্যুবার্ষিকী ১১ মে সোমবার ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস জঙ্গল সলিমপুর পরিদর্শন করলেন নতুন এসপি মাসুদ মোঃ আলীর হোটেল গেটওয়ে মদ,জুয়া, ইয়াবা ও অসাজামিক কর্মকান্ড সবই চলে দেখার কি দেখার কেউ নেই? বাজেট অধিবেশন ৭ জুন আনোয়ারায় প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে ওয়ারেন্ট প্রাপ্ত আসামী তবু গ্রেফতার হচ্ছে না

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল বাস্তবায়নে প্রান্তিক জনগোষ্ঠীর সাথে সাবেক মেয়র এম মনজুর আলম-এর মতবিনিময়

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ২১৪ বার পড়া হয়েছে

৪ ডিসেম্বর ২০২২ খ্রি. রবিবার নগরীর পলোগ্রাউন্ডের মাঠে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষে ১৪ নভেম্বর ২০২২ খ্রি. সোমবার, সকালে মোস্তফা-হাকিম ভবনে আলহাজ¦ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ট্রাস্টের পরিচালক আলহাজ¦ এম. সাইফুল আলম-এর সভাপতিত্বে নগরীর বিভিন্ন এলাকায় বসবাসরত অসচ্ছল নারী ও পুরুষদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় করেন সাবেক সফল মেয়র ও মোস্তফা-হাকিম গ্রæপের চেয়ারম্যান, হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান মানবিক সমাজসেবক আলহাজ¦ এম. মনজুর আলম। তিনি বলেন, দেশের অস্বচ্ছল বৃদ্ধ, বৃদ্ধা, প্রতিবন্ধী সহ নানা শ্রেণির পেশার মানুষদের সুরক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক সুরক্ষা বেষ্টনীর মাধ্যমে ভাতা, আশ্রায়ন, গৃহ ও ভূমি দান করে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন। তাঁর সামাজিক সেবার আদলে আলহাজ¦ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টও ভাতা, আশ্রয়ন, চিকিৎসা সেবা সহ নানাভাবে আর্থিক দান অনুদান প্রদান করে যাচ্ছে। তিনি মানবিক প্রধানমন্ত্রী ও চট্টগ্রামের উন্নয়নের কাÐারী শেখ হাসিনার আগামী ৪ ডিসেম্বরের জনসভা সফল করার লক্ষ্যে অস্বচ্ছল পরিবারের ভাতা ভোগী সকলকে যোগদানের আহŸান জানান। সভাপতির বক্তব্যে সমাজসেবক ও আওয়ামী লীগ নেতা আলহাজ¦ এম.সাইফুল আলম বলেন, চট্টগ্রামের সার্বিক উন্নয়ন এবং চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল, মেটোরেল ও কালুরঘাট সেতু নির্মাণে জননেত্রী শেখ হাসিনার আন্তরিক অবদানকে স্বীকার করে তাঁর জনসভা সফল করার আহŸান জানন। এ সময় আলহাজ¦ মোস্তফা-হাকিম বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, বর্তমান উপাধ্যক্ষ মাহফুজুর রহমান এবং সাবেক মেয়র আলহাজ¦ এম মনজুর আলমের নাতি আমরা রাসেল কাট্টলীর সভাপতি নাবিদ আবদুল্লাহ সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
                                 সাবেক মেয়র আলহাজ¦ এম. মনজুর আলমের নাতিন নসিবার জন্মদিন পালন
১৪ ডিসেম্বর ২০২২ খ্রি. সোমবার সকালে মোস্তফা-হাকিম ভবনে আলহাজ¦ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সাবেক মেয়র আলহাজ¦ এম. মনজুর আলম-এর বড় ছেলে অত্র ট্রাস্টের নির্বাহী পরিচালক আলহাজ¦ এম. নিজামুল আলম রাজু’র কন্যা নসিবার শুভ জন্মদিন ধর্মীয় অনুষ্ঠান, খাদ্য বিতরণ ও জন্মদিনের কেক কাটার মধ্য দিয়ে উদ্্যাপন করা হয়। কেক কাটেন সাবেক মেয়র এম. মনজুর আলম। তিনি অস্বচ্ছল নারী ও পুরুষদের নিজ হাতে কেক খাইয়ে দেন। এ সময় আলহাজ¦ এম. সাইফুল আলম, নাতি নাবিদ আবদুল্লাহ সহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা কামাল উদ্দিন

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla