1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মিরসরাইয়ের ইয়াবা কারবারী এমরানের চালান আটক ইয়াবা সরবরাহকারী প্রতিবন্ধি নজরুল গ্রেপ্তার - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

মিরসরাইয়ের ইয়াবা কারবারী এমরানের চালান আটক ইয়াবা সরবরাহকারী প্রতিবন্ধি নজরুল গ্রেপ্তার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ২৪৮ বার পড়া হয়েছে

 

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাই পৌরসভার বটতল এলাকার মাদক কারবারি এমরান হোসেনের কাছে ইয়াবার চালান দিতে গিয়ে ১৪শ ইয়াবা সহ এক প্রতিবন্ধি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। আটকৃত প্রতিবন্ধি নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার সোনাপুর গ্রামের আবুল কাশেমের ছেলে নজরুল ইসলাম আরাফাত (৩৫)।
সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার হাদিফকিরহাট এলাকায় বাঁধন পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৪শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সোনাইমুড়ি থানায় মাদক মামলা সহ ৫টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
মিরসরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাঈন উদ্দিন ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীবাহী বাঁধন পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে প্রতিবন্ধিকে নজরুল ইসলাম আরাফাতকে আটক করা হয়। এসময় তার কাঁধে থাকা একটি স্কুল ব্যাগ তল্লাসী করে নীল রংয়ের এয়ারটাইপ পলিপ্যাকে ২০০ পিস করে সাতটি পেকেট থেকে ১৪শ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরাফাত জানায়, চট্টগ্রামের পাহাড়তলি থেকে ইয়াবাগুলো নিয়ে মিরসরাই পৌরসভার বটতল এলাকার মাদক কারবারি এমরান হোসেনের কাছে নিয়ে যাচ্ছিলো। ইয়াবা আটকের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla