1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বান্দরবানে জাতীয় সংবিধান দিবস পালিত - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

বান্দরবানে জাতীয় সংবিধান দিবস পালিত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ২৫৭ বার পড়া হয়েছে

‘এই সংবিধান শহীদের রক্তে লিখিত, এ সংবিধান সমগ্র জনগণের আশা-আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক হয়ে বেঁচে থাকবে।’-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস। ১৯৭২ সালের এই দিনে গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ বিজয় দিবস থেকে কার্যকর হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন।

এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইয়াছমিন পারভীন তিবরীজি, জেলাপ্রশাসক, বান্দরবান, এই সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার তারিকুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন,মেয়র ইসলাম বেবী পৌরসভার বান্দরবান, জেলাপ্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও জেলা পর্যায়ের কর্মকর্তাগণ। বিগত ২ নভেম্বর ২০২২ খ্রি. তারিখে মন্ত্রিপরিষদ বিভাগ ৪ নভেম্বর তারিখকে ‘জাতীয় সংবিধান দিবস’ হিসেবে ঘোষণা করেছে এবং জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন / পালন সংক্রান্ত পরিপত্রে ‘ক’ শ্রেনীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করেছে। জেলাপ্রশাসক তার বক্তৃতায় গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন প্রতিষ্ঠায় জাতীয় সংবিধানের মর্যাদা অক্ষুন্ন রাখতে দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জাতীয় সংবিধান দিবস বাঙালি জাতির ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় দিন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla