1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চন্দনাইশে ১৯তম ইমাম হোসাইন (রা.) কনফারেন্সে বক্তারা বিশ্ব মুসলমানদের জন্য কারবালা বড় ঈমানী শিক্ষা - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কাপ্তাই তথ্য অফিসের প্রেস ব্রিফিং: তুলে ধরলেন বর্তমান সরকারের ১ শত ৮০ দিনের সম্পাদিত কার্যক্রম পূর্ব বাংলা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক জাফর হায়াতের ১১তম মুত্যুবার্ষিকী পালন উন্মোচিত হলো এস এম পিন্টু ’অনুপ্রেরণা’ গ্রন্থের মোড়ক প্রাথমিকে নির্বাচিত ১৪ হাজার শিক্ষকের পুলিশ ভেরিফিকেশন শুরু জাফর হায়াতের ১১তম মৃত্যুবার্ষিকী ১১ মে সোমবার ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস জঙ্গল সলিমপুর পরিদর্শন করলেন নতুন এসপি মাসুদ মোঃ আলীর হোটেল গেটওয়ে মদ,জুয়া, ইয়াবা ও অসাজামিক কর্মকান্ড সবই চলে দেখার কি দেখার কেউ নেই? বাজেট অধিবেশন ৭ জুন আনোয়ারায় প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে ওয়ারেন্ট প্রাপ্ত আসামী তবু গ্রেফতার হচ্ছে না

চন্দনাইশে ১৯তম ইমাম হোসাইন (রা.) কনফারেন্সে বক্তারা বিশ্ব মুসলমানদের জন্য কারবালা বড় ঈমানী শিক্ষা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৩১৫ বার পড়া হয়েছে

 

মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ মুস্তফা (দ.) সৃষ্টির শুরু থেকেই উভয় জগতে আল্লাহ তায়ালা তাঁর সব রহমত দয়াল নবীর অসিলায় প্রবাহিত করছেন। কারবালা মুসলমানদের জন্য একটি বড় ইতিহাস ৬১ হিজরী সনে কারবালার প্রান্তরে ইসলামের জন্য ইমাম হোসাইন (রা.) সহ ৭২ জনের শাহাদাত বিশ্ব মুসলমানদের জন্য এক বড় ঈমানী শিক্ষা। গত ২৭ অক্টোবর বৃহস্পতিবার চন্দনাইশ পৌরসভা নয়াহাট ছরকারে মদিনা (দ.) বি.এম. রহমানির হেফজ ও এতিমখানা কমপ্লেক্স মাঠে আল-হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে আহলে সুন্নাত ওয়াল জামা’আত ও গাউসিয়া কমিটির সহযোগিতায় ১৯তম ঈদে মিলাদুন্নবী (দ.) ও হযরত ইমাম হোসাইন (রা.) কনফারেন্সে প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় সিনিয়র প্রেসিডিয়াম সদস্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমেদ্বীন আলহাজ্ব মাওলানা আবু সূফিয়ান খান আবেদী আল কাদেরী উপরোক্ত কথা বলেন। আহলে সুন্নাত ওয়াল জামা’আত চন্দনাইশ পৌরসভার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আহমদুর রহমান সওদাগরের সভাপতিত্বে দিদারুল আলম ও তৌহিদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত কনফারেন্সে বিশেষ বক্তা ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মাওলানা মুফতি আহমদ হোসাইন আল কাদেরী, চন্দনাইশ উপজেলার প্যানেল চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, স্বাগত বক্তব্য রাখেন আল হাসনাইন মেমোরিয়াল ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী। উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত চন্দনাইশ পৌরসভার, সহ-সভাপতি মাওলানা মাহবুবুর রহমান আল কাদেরী, আল্লাই মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা হেলাল উদ্দিন আল কাদেরী, কমিটি চন্দনাইশ পৌরসভার সহ-সভাপতি মাওলানা সৈয়দুল হক, মাওলানা আবদুর রহমান আল কাদেরী, মাওলানা সাকিব রেজা কাদেরী, মাওলানা মাহমুদুর রহমান কাদেরী, মাওলানা হাফেজ আহমদ, হাফেজ আবদুল কাদের সিরাজী, লন্ডন গাউসিয়া কমিটির প্রচার সম্পাদক গাজী মুহাম্মদ সালাউদ্দিন, আবদুস সবুর, জাফর আহমদ কোম্পানি, ওয়ার্ড কাউন্সিলর মোরশেদুল আলম, এম.এ. আউয়াল, আবদুর রহিম সওদাগর, মোহাম্মদ আলী, হাফেজ ইদ্রিস, জাকের সওদাগর, মোজাফফর আহমদ প্রমূখ। উল্লেখ যে প্রথম অধিবেশনে বিধবা মহিলাদের মাঝে সেলাই মেশিন, শিশুদের শিক্ষা সামগ্রী, রোগীদের ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla