1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ডিসেম্বর থেকে লোডশেডিং থাকবে না: পিডিবি - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

ডিসেম্বর থেকে লোডশেডিং থাকবে না: পিডিবি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৩৩৮ বার পড়া হয়েছে

আগামী ডিসেম্বর থেকে লোডশেডিং থাকবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান মাহবুবুর রহমান।

২৮ অক্টোবর শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ভবনে তড়িৎ কৌশল বিভাগেরবার্ষিক পেপার মিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মাহবুবুর রহমান বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিদ্যুৎ খাতে অভূতপূর্ব সাফল্য এসেছে। তবে এ সেক্টরে সফলতার গল্প তৈরি করা অতটা সহজ ছিল না। অনেক চড়াই-উতরাই পেরিয়ে এ জায়গায় এসেছি।

তিনি বলেন, ইদানিং কিছুটা বিদ্যুৎ বিভ্রাট ঘটছে। মূলত ফুয়েল আমদানিতে সমস্যার কারণে এমনটা হচ্ছে। কিন্তু চলতি বছরের শেষ নাগাদ তা থাকবে না।

পর্যায়ক্রমে কয়লা-ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু করা হবে জানিয়ে পিডিবির চেয়ারম্যান বলেন, বিশ্বের অন্যান্য দেশ যেভাবে কাজ করছে, আমাদের দেশেও সেভাবেই হচ্ছে। কোনো দিকে আমরা পিছিয়ে নেই।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla