1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
৩৩ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার সাবেক ক্রিকেটার অবশেষে কারাগারে - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

৩৩ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার সাবেক ক্রিকেটার অবশেষে কারাগারে

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ২৫৪ বার পড়া হয়েছে

৩৩ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার কক্সবাজার জেলার সাবেক ক্রিকেটার এরশাদুল হককে (৩২) কারাগারে অবশেষে পাঠানো হয়েছে।

২৬ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহনা আলমগীরের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তমিজ উদ্দন মৃধা তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

এর আগে ২৫ অক্টোবর রাজধানীর উত্তরা থেকে এরশাদুল হককে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ডিএনসির উত্তর কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডিএনসির উত্তর অঞ্চলের উপ-পরিচালক রাশেদুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরশাদুল জানিয়েছেন, পাইকারি দরে ইয়াবা কিনতে এরশাদুল মিয়ানমারে থাকা ডিলারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতেন এবং নৌপথে রোহিঙ্গাদের দিয়ে মিয়ানমারের ইয়াবা চালান সংগ্রহ করতেন। আগেও এরশাদুল অনেকগুলো বড় চালান ঢাকার পাইকারি ইয়াবা ব্যবসায়ীদের কাছে সরবরাহ করেছে বলে জানিয়েছে সংস্থাটি।

কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসীম উদ্দিন গণমাধ্যমকে জানান, পাঁচ বছর আগে এরশাদুল জেলা ক্রিকেট দলে খেলতেন। তিনি জেলা ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ছিলেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla