1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
পাসপোর্ট ও অবৈধ জন্মসনদসহ রোহিঙ্গা আটক - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

পাসপোর্ট ও অবৈধ জন্মসনদসহ রোহিঙ্গা আটক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ২৩৮ বার পড়া হয়েছে

 কক্সবাজার প্রতিনিধি

 কক্সবাজারের ঈদগাঁও বাস স্টেশন হতে বাংলাদেশি পাসপোর্ট ও অবৈধ জন্মসনদসহ এক রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বাসের জন্য অপেক্ষারত রোহিঙ্গাকে গোপন সংবাদে আটক করা হয়।

এ ঘটনায় ২৫ অক্টোম্বর মঙ্গলবার মামলা দায়েরের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ঈদগাঁও থানার ওসি মো. আব্দুল হালিম।

আটক আব্দুর শুক্কুর বিন দিল (৪০) কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ ইস্টের বাসিন্দা দিল মোহাম্মদও ছলেমা খাতুনের সন্তান। তবে তিনি রামুর পাহাড় বেষ্টিত কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের মৌলভীরকাটা এলাকার বাসিন্দা হিসেবে জন্মনিবন্ধন ও পাসপোর্ট সংগ্রহ করে বিদেশ পাড়ি দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছিলেন।

জিজ্ঞাসাবাদে শুক্কুর জানায়- গত ২০০৮ সালে তিনি নদী পথে অবৈধভাবে মালয়েশিয়া গমন করেছিল। মালয়েশিয়া থেকে দেশে ফেরত এসে আসার আগে একটি চক্রের মাধ্যমে রোহিঙ্গা পরিচয় গোপন রেখে ভুয়া ঠিকানা ব্যবহার করে জন্মসনদ ও পাসপোর্ট তৈরি করেছেন। তা দিয়ে দেশে ফেরত আসেন। মা, বাবা ভাই-বোনসহ তার পরিবারের ৬ সদস্য উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছেন। শুধু মাত্র শুক্কুর ক্যাম্পের বাইরে অবস্থান করছেন। এ ব্যাপারে তার বিরুদ্ধে ঈদগাঁও থানায় মামলা (নং-১১/২০২২) রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। মামলায় তাকে পাসপোর্ট ও জন্ম নিবন্ধন পেতে সহায়তাকারী সকলকেই সহযোগী আসামি করা হয়েছে। তাদের সনাক্ত ও আইনের আওতায় আনার কাজ চলছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla