1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
আনোয়ারায় সিত্রাং এর তান্ডবে লন্ডভন্ড পূর্ব গহিরা গ্রাম - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

আনোয়ারায় সিত্রাং এর তান্ডবে লন্ডভন্ড পূর্ব গহিরা গ্রাম

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ২৮৬ বার পড়া হয়েছে

মুহাম্মদ নুরুল কবির

সিত্রাং এর প্রভাবে আনোয়ারা রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা গ্রামের হাড়িয়া পাড়া, ঘাটকুল ও নজু মিয়া খালের শতাধিক বসতঘর তলিয়ে যায়। বেশি ক্ষয়ক্ষতি হয় ঘাটকুল ও নজু মিয়া খাল এলাকায়। ঐ সময়  ঘাটকুল এলাকা ও নজু মিয়া খালের বসত ঘরে পানি ঢুকে লন্ডভন্ড করে দেয়।
স্থানীয় ফজলুল করিম জানান, ২৪ অক্টোবর (সোমবার) আনুমানিক রাত ১০ টা হতে শুরু হয়ে রাত ১.০০ টা পর্যন্ত পানির নিচে ছিল তাদের বসতঘর। স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানির বেশি হওয়ায় ঘরের মধ্যে থাকা প্রয়োজনীয় আসবাবপত্র ও টাকা-পয়সা তলিয়ে যায়।
কোনোমতে মহিলা,শিশু ও গবাদি পশু আশ্রয়ণ কেন্দ্রে নিয়ে যায় কিন্তু ঘরের আসবাবপত্র কিছুই বের করতে পারিনি।
স্থানীয় শেলু আকতার জানান সিত্রাং এর প্রভাবে জোয়ারের পানিতে তাদের বসতঘর তলিয়ে যায়। তাদের রান্নার ঘর ও রান্না করার সরঞ্জামাদি জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ায় না খেয়ে ছেলে-সন্তান নিয়ে মানবেতর দিন যাপন করছেন।
স্থানীয় মৎজীবী শওকত নুর জানান তাদের পরিবারের গৃহপালিত হাঁস-মুরগী ও ছাগল জোয়ারের পানিতে তলিয়ে যায়।

স্থানীয়রা জানান পূর্ব গহিরা ওয়ার্ডে ইউপি সদস্য মোঃ মুনির উদ্দিন সারারাত মাইকিং করে সর্বসাধারণকে নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার অনুরোধ জানান। পরদিন সকাল আনুমানিক ৬টায়  ইউপি সদস্য সরেজমিনে গিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রি বিতরণ করেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla