1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চিটাগাং মেট্রোপলিটন শপ্ ওনার্স এসো’র নবগঠিত কমিটির শপথ গ্রহণ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চিটাগাং মেট্রোপলিটন শপ্ ওনার্স এসো’র নবগঠিত কমিটির শপথ গ্রহণ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ২৫৩ বার পড়া হয়েছে

 

চিটাগাং শপ্ ওনার্স এসোসিয়েশনের ৮৩ সদস্য বিশিষ্ট ২০২২-২০২৪ কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ১৬ অক্টোবর সন্ধ্যায় নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠত হয়।

নব গঠিত কার্যনির্বাহী কমিটির সভাপতি অহিদ সিরাজ চৌধুরী স্বপনের সভাপতিত্বে ও কামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র সভাপতি মাহাবুবুল আলম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, ব্যবসায়ী নেতা খায়রুল ইসলাম কক্সি, আব্দুল হান্নান, আবুল কাশেম, মোস্তাক আহমদ চৌধুরী, মনসুর আলম চৌধুরী, মুহিবুল্লাহ মুহিব।

এতে বক্তব্য রাখেন টেরি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আহমদ হোসেন, তামাককুন্ডি লেন ব্যবসায়ী সমিতির সমিতির সভাপতি আবু তালেব। অহিদ সিরাজ চৌধুরী স্বপন, মনসুর আলম চৌধুরী ও আবুল কাশেম সভাপতি-সাধারণ সম্পাদক ও কার্যকরী সভাপতি নির্বাচিত হন।,

নির্বাচিত-৮৩ সদস্য বিশিষ্ট কমিটির উদ্দেশ্যে প্রধান অতিথি তাঁর বক্তব্যের শুরুতেই কোভিড ১৯’ এ যে সকল ব্যবসায়ীরা মৃত্যু বরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি বলেন দীর্ঘ করোনাকালীন সময়ে ব্যবসায়ীদের প্রভুত ক্ষতি সাধন হয়েছে যা তারা এখনো পুষিয়ে উঠতে পারছে না, এমনকি যারা টেক্স প্রদান করেন তারাই আবার মোটা অংকের ভ্যাট দেন। তাই সরকারের প্রতি আহবান করেন ব্যবসায়ীদের প্রনোদনা সহ ভ্যাট, ট্যাক্স এর ব্যাপারে নমনীয় হয়ে ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াতে সহায়তা করেন। তিনি আরো বলেন বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে সিক্সত্ জেনারশন ব্যবসা চালিয়ে যাচ্ছে যা বাংলাদেশে এক থেকে দ্বিতীয় জেনারেশন পর্যন্ত টিকতে পারেনা। তিনি ব্যবসায়ীদের বলেন ঐক্যবদ্ধ হয়ে সৎ এবং ভেজালমুক্ত ব্যবসা পরিচালনার মাধ্যমে নিজেদের প্রয়োজনীয় অধিকার আদায় করে ব্যবসায়ীদের কল্যান সাধন করতে হবে এবং নবনির্বাচিত কমিটি নিজ নিজ দায়িত্ব সুচারুভাবে সম্পন্ন করলেই ব্যবসায়ীদের কল্যান সাধিত হবে। পরিশেষে প্রধান অতিথি নবগঠিত ২০২২-২০২৪ সালের দ্বি-বার্ষিক কার্যকরী কমিটিকে শপথবাক্য পাঠ করান এবং চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র পক্ষ হতে ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করেন।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla