1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের উদ্যোগে জননেতা আতাউর রহমান খান কায়সারের স্মরনসভা অনুষ্ঠিত - পূর্ব বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদার উপর ভর করে পতেঙ্গায় চলছে অবৈধ গাড়ী, ভাগ যায় ঘাটে ঘাটে  বন্দরের সাবেক কর্মকর্তা এনামুল করিমের অঢেল সম্পদ চবি সিনেটে চাটগাঁর ৫ সিংহপুরুষ: স্পিকারের মনোনয়নে উৎসবমুখর পাহাড়ের রাজনীতি! টেকনাফে ৩কোটি টাকার ইয়াবাসহ ২জন মাদককারবারি আটক কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: ফ্রান্সে চার দিনে ৪০ জনের মৃত্যু. সিডিএ’র ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ! অভিযোগের তীর পিডি রাজিব দাশের দিকে শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা  ভূ-রাজনৈতিক সংকট ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা” বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য ক্রাইসিস ম্যানেজমেন্টের দৃষ্টান্ত সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা

চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের উদ্যোগে জননেতা আতাউর রহমান খান কায়সারের স্মরনসভা অনুষ্ঠিত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ২৮৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,সাবেক গণ পরিষদ সদস্য,সাবেক রাষ্ট্রদূত আতাউর রহমান  খান কায়সারের ১৩ তম মৃত্যুবার্ষিকীর স্মরণসভা ১৫ অক্টোবর ২০২২ (শনিবার) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট হলরুমে অনুষ্ঠিত হয়।
পরিষদের সভাপতি ডাঃ শেখ শফিউল আজমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ প্রফেসর অধ্যক্ষ চৌধুরী মোহাম্মদ মনজুরুল হক। পরিষদের যুগ্ন সম্পাদক জসিম উদ্দীন আহমদ চৌধুরীর পরিচালনায় এতে আলোচনায় অংশনেন পরিষদের জৈষ্ঠ সহ সভাপতি এ.এম.মাহবুব চৌধুরী ,জেসমিন সুলতানা পারু,ইউছুফ সিকদার,  জাফর আহমদ,চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড.মুজিবুল হক চৌধুরী, পরিষদের সাধারণ সম্পাদক লিয়াকত আলী খান, নিবেন্দু বিকাশ চৌধুরী, মো.শাহজাহান চৌধুরী, মোঃ নাজিম উদ্দীন চৌধুরী, আব্দুর রহমান, কাজী আবদুল হাই, এম.হামিদ হোছাইন, এডভোকেট নাসরিন আক্তার চৌধুরী, অধ্যাপিকা নিশাত হাসিনা শিরিন, মেরাজ তাহসিন শফি, এড.দীপক কান্তি দত্ত, মোঃ আবদুল কাইয়ুম, তরুণ রায়, লায়ন মোঃ আবদুল কাইয়ুম, অধ্যাপক মোঃ ফরিদ আহমদ, প্রফেসর ড.ওমর ফারুক মিয়াজী, অধ্যাপিকা ফাতেমা আকতার, শিক্ষাবিদ মোঃ আলাউদ্দীন, সিরাজুল হক, মো.আাসিফ ইকবাল, এস,এম.শহীদুল ইসলাম, মেজবাহ উদ্দীন লিটন, মোঃ সাইফুদ্দীন, মোঃ ইউছুফ, সোহাইল উদ দোজা সোহেল, তাশরিফুল ইসলাম, আবু মোঃ আরিফ, পরিবেশবিদ মো ইমতিয়াজ আহমেদ, প্রানেশ কুমার বড়ুয়া, অচিন্ত্য কুমার দাস প্রমুখ৷
 সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আতাউর রহমান একজন স্বজ্জন, মেধাবী ও দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন। আমৃত্যু তিনি বঙ্গবন্ধুর আদর্শে চির অবিচল থেকে কাজ করে গেছেন। তিনি বলেন আওয়ামী রাজনীতির চরম কঠিন সময়েও আতাউর রহমান খান কায়সার দলের প্রতি অনুগত ছিলেন। শেখ হাসিনার নেতৃত্বকে বেগবান করতে আতাউর রহমান কায়সার নিজ অবস্হান থেকে ভুমিকা রেখেছেন।
সভাপতি তার বক্তব্যে বলেন মরহুম জননেতা আতাউর রহমান আপাদমস্তক একজন মুক্তিযুদ্ধের স্বপক্ষের, স্বাধীনতার চেতনা বাস্তবায়নের একজন জোরালো যোদ্ধা। শেখ হাসিনার একজন বিশ্বস্ত সহযোদ্ধা হিসেবে মরহুম জননেতা আতাউর রহমান খান কায়সার আমৃত্যু দায়িত্ব পালন করে গেছেন।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla