1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
কক্সবাজারে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

কক্সবাজারে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ২৫৪ বার পড়া হয়েছে

কক্সবাজার শহরের মোহাজের পাড়া এলাকায় নিজ বাসা থেকে ওসমান (৩৫) নামে এক ফল ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ১২ অক্টোম্বর রাতের কোনো এক সময় তাকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার ১৩  অক্টোম্বর সকালে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ছৈয়দ নুর (২২) নামে একজনকে আটক করেছে। আটক ছৈয়দ নুর মোহাজের পাড়ার বেলালের ছেলে। নিহত ফল বিক্রেতা ওসমান মোহাজের পাড়ার মৃত নুর আহমেদের ছেলে।

স্থানীয়রা জানান, ১৯৯১ সালের দিকে নিহত ওসমানের পুরো পরিবার মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসেন। এর পরে কক্সবাজার শহরের মোহাজের পাড়ায় বসবাস শুরু করেন। ছোটবেলা থেকে ওসমান জড়িয়ে পড়েন চুরি, ছিনতাইসহ নানা অপরাধে। তার মায়ের মৃত্যুর পর ছিনতাই ছেড়ে কক্সবাজার সদর হাসপাতাল এলাকায় ফল বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। তার হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কক্সবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম উদ্দিন বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে নিজ বাসা থেকে ওসমানের লাশ উদ্ধার করা হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla