1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
প্রতারণার সময় ভুুয়া সিআইডি পুলিশ আটক - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

প্রতারণার সময় ভুুয়া সিআইডি পুলিশ আটক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ২৫৩ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের তাড়াশে সিআইডি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে এক প্রতারককে আটক কওে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা।
সোমবার (১০ অক্টোবর) উপজেলার তাড়াশ পৌর বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন  ।
সিআইডি পুলিশ পরিচয়ে আটক ওই প্রতারকের নাম মনিরুল ইসলাম মনি (৩২)। সে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার আনন্দনগর গ্রামের সাইদুর ইসলামের ছেলে।
তাড়াশ থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে তাড়াশ পৌর এলাকায় জনৈক এক মুদি দোকান দারের  সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন মনিরুল ইসলাসম নামে ওই যুবক। বাকবিতণ্ডার  এক পর্যায়ে নিজেকে সিআইডি পুলিশ হিসেবে পরিচয় দেন। এ সময় ওই লোকে সন্দেহ হলে স্থানীয়রদের সহাতায় তাকে আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই প্রতারক মনিরুল ইসলাম মনি কে আটক করে থানায় নেন।
তাড়াশ পৌর বাজার কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খাঁন বলেন, মনিরুল ইসলাম মনি পুলিশ পরিচয়ে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করে বেড়ায়। ইতিপূর্বে সে জেলার বাইরে বেশ কয়েকবার জনতার হাতে গনধোলাইসহ জেল হাজত খেটেছে। বর্তমানে মনিরুল ইসলাম মনিরের নামে চারটি মামলা রয়েছে।
এ প্রসঙ্গে তাড়াশ থানা অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, মনিরুল ইসলাম মনিরের নামে এক ভুয়া সিআইডি পুলিশকে আটক করা হয়েছে। একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় তার বিরুদ্ধে এখনও লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla