1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঝালকাঠিতে মা ইলিশ রক্ষায় নৌ র‌্যালি - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ঝালকাঠিতে মা ইলিশ রক্ষায় নৌ র‌্যালি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ২৪০ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি

ইলিশের প্রধান প্রজনন উপলক্ষে ঝালকাঠিতে বর্ণাঢ্য নৌ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭অক্টোবর) সকাল ১০ টায় ঝালকাঠি কলেজ খেয়াঘাট এলাকা থেকে দু’টি স্পিড বোর্ড ও ৮টি ট্রলারযোগে বর্ণাঢ্য এই নৌ র‌্যালি শুরু হয়। এরপর র‌্যালিটি সুগন্ধা ও বিষখালী নদীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলীর নেতৃত্বে বর্ণাঢ্য এই নৌ র‌্যালিতে উপস্থিত ছিলেন, ঝালকাঠি সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, বরিশাল মৎস্য বিভাগের উপপরিচালক আনিছুর রহমান তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈনুল হক, ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষসহ আরো অনেকে। এছাড়াও নৌ র‌্যালিতে সরকারি বেসরকারী প্রতিষ্ঠান, মতৎস্যজীবী সংগঠন ও জেলেরা অংশ নেন। র‍্যালীর আগে ঝালকাঠি পৌর মিনিপার্ক মোড়ে সুগন্ধার তীরে বেলুন উড়িয়ে কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা। প্রজনন মৌসুম সফল করতে আজ থেকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম চলবে। এ সময় ৮টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা ছাড়াও দেশে ইলিশ বিপনন, পরিবহন ও মৌজুদ নিষিদ্ধ থাকবে। এরই ধারাবাহিকতায় ঝালকাঠি জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগ অভায়াশ্রম এলাকায় মা ইলিশ সংরক্ষণে এ কর্মসূচীর আয়োজন করেছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla