1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
জাতির জনক বঙ্গবন্ধুর সহচর সাবেক মন্ত্রী অধ্যাপক নুরুল ইসলাম চৌধুরীর মৃত্যু বার্ষিকী পালিত - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

জাতির জনক বঙ্গবন্ধুর সহচর সাবেক মন্ত্রী অধ্যাপক নুরুল ইসলাম চৌধুরীর মৃত্যু বার্ষিকী পালিত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ৩০৫ বার পড়া হয়েছে

জাতির জনক বঙ্গবন্ধু সরকারের শিল্প ও প্রতিরক্ষা প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক নুরুল ইসলাম চৌধুরীর ২৭তম মৃত্যু বার্ষিকীর স্মরণে পটিয়া সদরের গৌবিন্দারখীল চৌধুরী বাড়িস্থ মরহুমের বাড়িতে সোমবার সকাল ১০টায় আলোচনা সভা, খতমে কোরআন, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অধ্যাপক নুরুল ইসলাম চৌধুরী স্মৃতি সংসদ ও পটিয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগে যৌথ উদ্যোগে মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামশুদ্দিন আহম্মদ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিয়ষক সম্পাদক এম এ মতিন চৌধুরী, দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চৌধুরী মাহবুব, সাবেক মন্ত্রী নুরুল ইসলাম চৌধুরীর পুত্র ডা.মাইনুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাাদক বদিউল আলম, পটিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ডিএম জমির উদ্দীন,পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক সাকিব হোসেন, ছাত্র নেতা আরিফুল ইসলাম, দক্ষিণ জেলা যুবলীগ নেতা সাইফুল ইসলাম জুয়েল, সুজন বড়ুয়া, মোহাম্মদ হানিফ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, তিনি এমপি মন্ত্রী থাকা অবস্থায় জীবন যাপন ছিল সাধারণ মানুষের মত। একজন উচ্চ শিক্ষিত রাজনীতিবিদ হলেও তার মধ্যে কোন ধরণের লোভ অহংকার ছিল না। নুরুল ইসলাম চৌধুরী একজন খাঁটি দেশ প্রেমিক মানুষ ছিলেন। মুক্তিযুদ্ধে অন্যতম সংগঠক ছিলেন তার অবদান দেশ ও জাতি আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। একজন আর্দশবান নেতা ছিলেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla