1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চন্দনাইশে শারদোৎসব পরিদর্শনে ড. হোসেন জিল্লুর রহমান - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চন্দনাইশে শারদোৎসব পরিদর্শনে ড. হোসেন জিল্লুর রহমান

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ২৪২ বার পড়া হয়েছে

ব্র্যাক চেয়ারম্যান, সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, পিপিআরসির নির্বাহী পরিচালক, অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান সনাতন সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা পরিদর্শন করে পূণ্যার্থী-পূজারীসহ হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি ২ অক্টোবর মহাসপ্তমীর দিন বিকেলে বিকেলে চন্দনাইশ পৌরসভা, বরকল, বরমা ইউনিয়নের বিভিন্ন দূর্গা মণ্ডপে যান। এ তাঁর সাথে ছিলেন গবেষণা সংস্থা “মানুষের ঠিকানা”র নির্বাহী পরিচালক সৈয়দ শিবলী ছাদেক কফিল, চন্দনাইশ এনজিও ফোরামের সম্পাদক মো. মাহমুদুল হক, ডা. মোহাম্মদ আবু তাহের, সাংবাদিক জয়সেন বড়ুয়া, সুচিয়া শ্রীশ্রী সার্বজনীন দূর্গামন্দিরে উপস্থিত ছিলেন সভাপতি বিপ্লব চৌধুরী, সাধারণ সম্পাদক সুদীপ্ত নন্দী, যুগ্ন সম্পাদক অলক দাশ, সাংগঠনিক সম্পাদক রুবেল দত্ত, উপদেষ্টা নির্মল দে, নিখিল নন্দী বিশ্বাস, শংকর চৌধুরী, সাবেক ইউপি সদস্যা রত্না দেব, তপন হোড়, রতন দাশ ধনা, প্রবীর দাশ, প্রিয়ব্রত গোস্বামী তনু, শংকর চৌধুরী প্রমুখ।

বাইনজুরী দূর্গা মণ্ডপে উপস্থিত ছিলেন ৫ বরমা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মধুসূদন দত্ত, উপজেলা গীতা শিক্ষা কমিটির সেক্রেটারি দেবাশীষ ধর, সমাজ সেবক রতন দত্ত, পুরোহিত অসীম ভট্টাচার্য্য, হিন্দু মহজোট নেতা সুজন ধর, ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. কামরুজ্জামান, নির্মাণ বিভাগের প্রকৌশলী মো. মাহফুজুল আলম, শাখা ব্যবস্থাপক (দাবি) আবদুল মান্নান প্রমুখ। এ সময় তিনি শারদীয় শুভেচ্ছা বিনিময় করে বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রয়েছে, সেটি অক্ষুন্ন রাখতে হবে। এবং এ জন্য সরকার, প্রশাসন ও জনগণ খুবই আন্তরিক। এটি হিন্দু ধর্মীয় অনুষ্ঠানতো বটেই, সার্বজনীন উৎসবও।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla