1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রাম নগরীর জেএমসেন হলে পূজামন্ডপ পরিদর্শন করলেন সিএমপি কমিশনার - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চট্টগ্রাম নগরীর জেএমসেন হলে পূজামন্ডপ পরিদর্শন করলেন সিএমপি কমিশনার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ২৪৭ বার পড়া হয়েছে

শারদীয় দুর্গাপূজার মহা সপ্তমীর দিন আজ রোববার (২ অক্টোবর) বিকেলে নগরীর জেএমসেন হলে পূজামন্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়। পূজামন্ডপ পরিদর্শনকালে তিনি বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। অত্যন্ত আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নগরীতে অনুষ্ঠিত হচ্ছে দুর্গোৎসব। ধর্ম যার যার উৎসব সবার। দুর্গাপূজা চলাকালীন সময়ে কোন গোষ্ঠী বা বিশেষ মহল নাশকতার চেষ্টা করলে ছাড় নেই। দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের যে কোন ধরণের অপশক্তি রোধে প্রশাসন প্রস্তুত রয়েছে। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশে সম্প্রীতি নষ্টকারীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। নির্ভয়ে, নির্বিঘ্নে  ও নিঃসংকোচে শারদীয় দুর্গোৎসব উদযাপনের জন্য তিনি সনাতন ধর্মাবলম্বীদের আহবান জানান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক হিল্লোল কান্তি সেন উজ্জ্বল ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল পালিত। সিএমপি’র পদস্থ পুলিশ কর্মকর্তাগণ ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla