1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঝালকাঠিতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে নতুন শাড়ি-লুঙ্গি বিতরণ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ঝালকাঠিতে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে নতুন শাড়ি-লুঙ্গি বিতরণ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ২৫৩ বার পড়া হয়েছে

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি

শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে নতুন শাড়ি, লুঙ্গি ও জামা বিতরণ করা হয়েছে। ঝালকাঠি সদর উপজেলার কির্ত্তীপাশা ইউনিয়নের খোর্দবহর গ্রামের সপ্তগ্রাম সম্মিলনী রাধা গোবিন্দ মন্দির ও দুর্গা মন্দির প্রাঙ্গনে রক্তকনিকা ফাউন্ডেশন এর আয়োজন করে। সোমবার (৩অক্টোবর) সকাল ১১টায় অসহায়, দুস্থ ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বী বৃদ্ধ নারীদের শাড়ি, পুরুষদের লুঙ্গি ও শিশুদের জামা প্রদান করা হয়েছে। এঅনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রক্ত কনিকা ফাউন্ডেশনের উপদেষ্টা, যুবলীগ নেতা ও সমাজসেবক ছবির হোসেন। বিশেষ অতিথি ছিলেন ডুমুরিয়া অমৃতবালা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক সুরেশ সমদ্দার, মন্দির কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন ব্যাপারী, রাধা গোবিন্দ মন্দির কমিটির সভাপতি সুজন ব্যাপারী। রক্তকনিকা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি আশিক লিটনের সভাপতিত্বে উপদেষ্টা সাংবাদিক আতিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি লুৎফুন্নাহার ঐশি, সাধারন সম্পাদক আবিয়ান হাসান। এসময় শতাধিক লোকজনকে শাড়ি, লুঙ্গি ও জামা দেয়া হয়। স্থানীয় জনসাধারণ স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করে সার্বিক সহযোগিতা করেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla