1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বেনাপোল সীমান্তে পৃথক অভিযানে অস্ত্র, ম্যাগজিন ও গুলিসহ আটক-১ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

বেনাপোল সীমান্তে পৃথক অভিযানে অস্ত্র, ম্যাগজিন ও গুলিসহ আটক-১

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ২৫৯ বার পড়া হয়েছে
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল সীমান্তে পৃথক দুটি অভিযানে ৭ টি বিদেশি পিস্তল, ৩ টি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলিসহ সম্রাট হোসেন (২৭) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টার সময় বেনাপোলের অগ্রভূলাট সীমান্ত ও দৌলতপুর সীমান্ত থেকে আটক করা হয়। আটককৃত আসামি সম্রাট হোসেন বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে।খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান  জানান, রাত সাড়ে ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারত থেকে দৌলতপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ একটি অস্ত্রের চালান বাংলাদেশের অভ্যান্তরে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সন্দেহ ভাজন এক যুবকে গতি রোধ করতে বলা হয়। এসময় সে যুবকটি তার হাতে থাকা একটি চটের ব্যাগ ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করে আটক করে। পরবর্তীতে তার ফেলে দেওয়া চটের ব্যাগের ভেতর থেকে দুইটি (নাইন এমএম) বিদেশি পিস্তল, দুটি দেশিও ওয়ান শুটারগান, দুটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এছাড়া অপরদিকে, অগ্রভূলাট সীমান্ত থেকে রাত ১০ টার সময় পরিত্যক্ত অবস্থায় দুটি দেশিও ওয়ান শুটারগান ও একটি নাইন এমএম পিস্তল, একটি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিত টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। উদ্ধারকৃত এসব অস্ত্রের আনুমানিক সিজার মূল্য ৩ লক্ষ ৪৫ হাজার টাকা।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla