1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
আনোয়ারা খোর্দ্দ গহিরার ২৫ লিটার মদসহ দুই সহোদর গ্রেপ্তার - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

আনোয়ারা খোর্দ্দ গহিরার ২৫ লিটার মদসহ দুই সহোদর গ্রেপ্তার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭৪ বার পড়া হয়েছে

উপজেলার খোর্দ্দ গহিরা গ্রামের একটি বসত ঘরে অভিযান চালিয়ে ২৫ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে পুলিশ। ২৫ রবিবার সেপ্টেম্বর সন্ধ্যায় গোপন সংবাদে খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হল স্থানীয় সলিমার বাপের বাড়ির মৃত ফজল আহমদের পুত্র মো. ইব্রাহিম (৩৮) ও মো. রফিক (৪৭)। তাদের বিরুদ্ধে থানায় এর আগেও ৪টি মাদক মামলা রয়েছে বলেও জানা গেছে।

জানা যায়, দেশীয় চোলাই মদ গুলো রান্না ঘরের চালের মধ্যে সুকৌশলে লুকিয়ে রেখেছে মাদককারবারিরা। ঘরের বিভিন্ন স্থানে লুকিয়ে রেখেছে মদ তৈরীর সরঞ্জামও।  অভিযানে থানা পুলিশের উপ পরিদর্শক জৌতিষ চন্দ্র দেব, মোহাম্মদ হাসানসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাছান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মদসহ দুই সহোদর মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla