1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
নোয়াখালী সুবর্ণচরে বজ্রপাতে গরুসহ গৃহবধূর মৃত্যু - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

নোয়াখালী সুবর্ণচরে বজ্রপাতে গরুসহ গৃহবধূর মৃত্যু

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৯ বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধি 
নোয়াখালীর সুবর্ণচরে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে সবিতা রানী দাস (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এসময় তার সাথে থাকা একটি গরুও মারা গেছে।
 সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১ টার উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের পশ্চিম চরবাটা গ্রামের শিবচরন এলাকায় এ ঘটনা ঘটে। গৃহবধূ সবিতা রানী দাস সুবর্ণচর উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের পশ্চিম চরবাটা গ্রামের শিবচরন এলাকার পবিত্র কুমার দাসের স্ত্রী।
স্থানীয়রা জানান, বৃষ্টি শুরু হলে গৃহবধূ সবিতা রানী দাস তার বাড়ির পাশ্ববর্তী মাঠে গরু আনতে যান।এ সময় বজ্রপাত হলে গরুসহ ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গরুসহ গৃহবধূর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ২নং চরবাটা ইউনিয়নের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম রাজিব বলেন, গৃহবধূর মৃত্যুতে আমরা শোকাহত। মাঠে গরু বিচরণ করে তার আয় দিয়ে পরিবারটি চলতো। আমি তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা করবো। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla