1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৩টি স্বর্ণের বার উদ্ধার - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৩টি স্বর্ণের বার উদ্ধার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬৮ বার পড়া হয়েছে

২৫ সেপ্টেম্বর রাত ২টায় কোস্টগার্ড স্টেশন টেকনাফ স্টেশন এক অভিযানে ২হাজার ১৫৯. ৪৩ গ্রামের ১৩টি স্বর্ণের বার উদ্ধার করে।এক প্রেস নোটে জানানো হয়, স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোঃ আশিক আহমদ এর নেতৃত্বে টেকনাফ থানার বরইতলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালীন মািয়ানমার হতে টেকনাফ স্থল বন্দরের দিকে আসা একটি বোট হতে একজন ব্যক্তিকে নেমে ১টি হলুদ রংয়ের বস্তা মাথায় নিয়ে বরইতলী প্যারা বনের ভিতরে প্রবেশ করতে দেখা যায়।

ওই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা তাকে থামার সংকেত দেয়। তখন ওই ব্যক্তি বস্তাটি ফেলে দিয়ে বরইতলী পাহাড়ের মধ্যে দ্রুত পালিয়ে যায়। বস্তাটি তল্লাশি করে ৩০ কেজি বার্মিজ গুড়ের মধ্যে অভিনব কায়দা লুকিয়ে রাখা ২হাজার ১৫৯. ৪৩ গ্রামের ১৩টি স্বর্ণের বার পাওয়া যায়।

জব্দ করা স্বর্ণের বারগুলো টেকনাফ কাস্টম গোয়েন্দা ও তদন্ত সার্কেলে হস্তান্তর করা হয়।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla