1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
দুর্নীতি, অনিয়ম ও ঘুষ প্রবণতা রোধে ভূমি অফিসে এক কর্মস্থলে ৩ বছর হলেই বদলি - পূর্ব বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

দুর্নীতি, অনিয়ম ও ঘুষ প্রবণতা রোধে ভূমি অফিসে এক কর্মস্থলে ৩ বছর হলেই বদলি

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯১ বার পড়া হয়েছে

সহকারী কমিশনারের (ভূমি) দপ্তরের অধীন ইউনিয়ন ভূমি অফিসে দুর্নীতি, অনিয়ম ও ঘুষ প্রবণতা রোধে এক কর্মস্থলে তিন বছর পূর্ণ হওয়া কর্মচারীদের দ্রুত অন্যত্র বদলির নির্দেশনা দিয়েছে ভূমি মন্ত্রণালয়।

সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সুপারিশ অনুযায়ী শনিবার (২৪ সেপ্টেম্বর) এ নির্দেশ দেওয়া হয়েছে। ভূমি মন্ত্রণালয় থেকে সম্প্রতি সব জেলা প্রশাসকের (ডিসি) কাছে এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

এর আগে একাদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকে কর্মচারীদের বদলির সুপারিশ করা হয়।

জেলা প্রশাসকদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকের সুপারিশ অনুযায়ী সহকারী কমিশনারের (এসি ল্যান্ড) দপ্তরের অধীনে ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারীদের মধ্যে যাদের চাকরির মেয়াদ তিন বছর পূরণ হয়েছে, তাদের দ্রুত অন্যত্র বদলির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করা হলো।

এর আগে ২০১৯ সালের ২৪ ডিসেম্বর ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠকের সুপারিশ অনুযায়ী একই সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে চাকরিকাল তিন বছরের বেশি হওয়া সব কর্মচারীকে বদলির নির্দেশ দিয়েছিল ভূমি মন্ত্রণালয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla