1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বেনাপোল পুটখালী সীমান্তে ২০ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

বেনাপোল পুটখালী সীমান্তে ২০ পিস স্বর্ণের বারসহ পাচারকারী আটক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৪ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি
যশোরের বেনাপোল পুটখালী সীমান্তে ভারতে পাচারের সময় ২ কেজি ৩৩৩ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বারসহ হৃদয় হোসেন (২৫) নামের এক যুবককে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।
শনিবার ১৭ সেপ্টেম্বর দুপুরে বেনাপোল সীমান্তের পুটখালী-বালুন্ডা সড়কের উপর থেকে স্বর্ণের বারসহ তাকে আটক করে। আটক হৃদয় হোসেন স্থানীয় বেনাপোল পৌরসভার কাগজপুকুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, সোনা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে পুটখালী-বালুন্ডা সড়কে অভিযান পরিচালনা করে সন্দেহ ভাজন হৃদয় হোসেন নামের ব্যক্তির হাতে থাকা শপিং ব্যাগসহ তাকে আটক করে। এ সময় তার কাছে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ২০টি স্বর্নের বার পাওয়া যায়। যার ওজন ২ কেজি ৩৩৩ গ্রাম এবং আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকার বেশি। আটককৃত স্বর্ণসহ পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় পুলিশে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla