1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
যারা বিদেশী শক্তির ওপর ভর করে দেশের বিরুদ্ধে চক্রান্ত করে তারা জাতির শত্রু - পূর্ব বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
টিআই কাউসারের নেতৃত্বে পতেঙ্গায় অবৈধ গাড়ী আটক সংসদে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব চাঁদার উপর ভর করে পতেঙ্গায় চলছে অবৈধ গাড়ী, ভাগ যায় ঘাটে ঘাটে  বন্দরের সাবেক কর্মকর্তা এনামুল করিমের অঢেল সম্পদ চবি সিনেটে চাটগাঁর ৫ সিংহপুরুষ: স্পিকারের মনোনয়নে উৎসবমুখর পাহাড়ের রাজনীতি! টেকনাফে ৩কোটি টাকার ইয়াবাসহ ২জন মাদককারবারি আটক কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: ফ্রান্সে চার দিনে ৪০ জনের মৃত্যু. সিডিএ’র ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ! অভিযোগের তীর পিডি রাজিব দাশের দিকে শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা

যারা বিদেশী শক্তির ওপর ভর করে দেশের বিরুদ্ধে চক্রান্ত করে তারা জাতির শত্রু

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮১ বার পড়া হয়েছে

মেয়র রেজাউল করিম চৌধুরীর সংবর্ধনায় উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি

যুক্তফ্রন্ট সরকারের সাবেক স্বরাষ্ট্র, সংখ্যালঘু ও শ্রমমন্ত্রী মরহুম এডভোকেট নুরুল হক চৌধুরী ও তৎভ্রাতা মরহুম ম্যাজিস্ট্রেট মোজাহেরুল হক চৌধুরী স্মরণে  ১০ সেপ্টেম্বর ২০২২ শনিবার বিকেল ৫ টায় উত্তর কাট্টলীস্থ ঐতিহ্যবাহী নাজির বাড়িতে  এক বিশাল নাগরিক সমাবেশ ও সংবর্ধনা সভার আয়োজন করা হয়। এই সভায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হায়দার আলী চৌধুরী সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সদ্য প্রতিমন্ত্রী পদমর্যাদাপ্রাপ্ত চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা  রেজাউল করিম চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশের রাজনীতিতে সকল দলকে সাথে নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করতে চায়। তবে, যারা বিদেশী শক্তির ওপর ভর করে নানান বিদেশী এ্যামবেসীগুলোয় গিয়ে চক্রান্ত করে দেশের ভেতর অরাজক পরিস্থিতি সৃষ্টির রাজনীতির চর্চা করে আমাদের এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের মহান স্বাধীনতা সার্বভৌমত্ব হরণ করতে চায় এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের উন্নয়নের রাজনীতি বানাচাল করতে চায়, তাদেরকে কোনভাবেই ছাড় দেওয়া হবে না। রাজনৈতিক দলের নামে এরা দেশ ও জাতির শত্রু।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মরহুমদ্বয়ের ভ্রাতুষ্পুত্র সাবেক লায়ন গভর্নর নাজমুল হক চৌধুরী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, সাবেক মন্ত্রী মরহুম জহুর আহমদ চৌধুরীর পুত্র জসিম উদ্দীন চৌধুরী, ১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ল্ড কাউন্সিলার  গাজী সফিউল আজিম, ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র ড. অধ্যাপক নিসার উদ্দিন আহমেদ মঞ্জু, ১৩ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর  ওয়াসিম উদ্দিন চৌধুরী, জ্ঞান প্রবীর অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, শারদাঞ্জলী ফোরাম চট্টগ্রাম জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি অজিত কুমার শীল মাস্টার, মহিলা কাউন্সিলার তসলিমা নুর জাহান বেগম রুবি, মহিলা কাউন্সিলার রুমকি সেন গুপ্ত, ৯ নং ওয়ার্ল্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সরওয়ার মোর্শেদ কচি, স্বরণ অনুষ্ঠানের সদস্য সচিব আমরা কাট্টলীবাসী সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান, প্রয়ুস চেয়ারম্যান ও সাংবাদিক শহীদুল ইসলাম চৌধুরী দুলদুল, আকবর শাহ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, আকবর শাহ থানা আওয়ামীলীগের সহসভাপতি লোকমান আলী, ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল চৌধুরী, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা আবুল কালাম আবু, আওয়ামী লীগ নেতা কায়সার চৌধুরী, আওয়ামীলীগ নেতা সহিদুল ইসলাম চৌধুরী শহীদ ও উজ্জ্বল দে প্রমুখ নেতৃবৃন্দ।
লেখক ও আবৃত্তি শিল্পী দিলরুবা খানমের সঞ্চালনায় অসংখ্য রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ, এলাকার সকল ধর্মের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুরুব্বীরা উপস্থিত ছিলেন।

ভারতীয় আমন্ত্রিত অতিথিদের মধ্যে শিশির বিন্দু ও নেতাজী সুভাষ চন্দ্র বসু স্মৃতি পরিষদের সম্পাদিকা জয়ন্তী আচার্য, শান্তি নিকেতনের মৌ গঙ্গোপাধ্যায়, কলকাতা দূরদর্শনের সঙ্গীতশিল্পী বীরেন্দ্র লাহিড়ী, চট্টগ্রামের প্রখ্যাত সংগীতশিল্পী সজল নাথ ও বিপাশা দের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে মেজবানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি ও প্রধান অতিথি মহোদয়কে কাট্টলীবাসীর পক্ষ হতে সম্মাননা স্মারক প্রদান করে সম্মান প্রদর্শন করা হয়। ভারত হতে আগত অতিথিরা সংবর্ধিত অতিথি মহোদয় ও প্রধান অতিথি মহোদয়কে ভারতবাসীর পক্ষে শুভেচ্ছা স্মারক ও নৈবদ্য গীতাঞ্জলী উপহার দিয়ে সন্মান প্রদর্শন করেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla