1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
আনোয়ারায় রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ইতিবাচক নিস্পত্তি হলো - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

আনোয়ারায় রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ইতিবাচক নিস্পত্তি হলো

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৭৯ বার পড়া হয়েছে

আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারা উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নের হাজীগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাথে পার্শ্ববর্তী দুই বাড়ীর চলাচলের রাস্তা নিয়ে চলে আসা দীর্ঘদিনের বিরোধ অবশেষে ভুমিমন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এর একান্ত সচিব জনাব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম এর হস্তক্ষেপে মীমাংসা হলো।

৮সেপ্টেম্বর বৃহষ্পতিবার রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম সশরীরে বিরোধীয় স্থান পরিদর্শনে গিয়ে উপস্থিত এলাকাবাসী, বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কথা বলে তাৎক্ষণিক সুষ্টু ও নিরপেক্ষ সমাধান দেন। তিনি রাস্তাটি সর্ব সাধারণের চলাচলের জন্য উন্মুক্ত রাখার নির্দেশ দেন এবং উপস্থিত এলাকাবাসী সম্মুখে মাননীয় মন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে রাস্তাটি আরসিসি ডালাই করে দেয়ারও ঘোষনা দেন। উপস্থিত স্থানীয় বাসিন্দাগণ একটি সাংঘর্ষিক পরিস্থিতির অবসান হওয়ায় নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।।

এ সময় তার সাথে ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি অধ্যাপক এম এ মান্নান, সহ সভাপতি চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এস এম আলমগীর চৌধুরী, বাবু সুগ্রীব মজুমদার দোলন, বারখাইন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম চৌধুরী সাধারণ সম্পাদক এম, জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সহ সভাপতি এম শফিউল আলম রাসেল প্রমুখ নেতৃবৃন্দ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla