1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মিরসরাইয়ে বিএসআরএম কর্মকর্তাকে কুপিয়ে বাইক ছিনতাই মূল হোতা রণি-হেলাল পুলিশের জালে ধরা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

মিরসরাইয়ে বিএসআরএম কর্মকর্তাকে কুপিয়ে বাইক ছিনতাই মূল হোতা রণি-হেলাল পুলিশের জালে ধরা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১৬ বার পড়া হয়েছে

 

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ মোহাম্মদ ইয়াছিনকে কুপিয়ে বাইক ছিনতাইয়ের ঘটনায় জড়িত আন্তজেলা ছিন্তাই চক্রের দুই সদসকে গ্রেপ্তার করেছে মিরসরাই থানা পুুলিশ। পুলিশের ধারণা তারা আন্তজেলা মোটর বাইক ছিনতাইয়ের বড় একটি চক্রের সঙ্গে জড়িত।
গ্রেপ্তারকৃতরা দুই সদস্য হলো, মিরসরাই পৌরসভা এলাকার রবিউল ইসলাম রণি ও চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পূর্ব দেওয়ান নগর এলাকার হেলাল হোসেন। পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য গতকাল বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রণির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। অন্যদিকে ঘটনার সাথে জড়িত থাকার বর্ণনা দিয়ে আদালতে ১৬৪ ধারায় জবানবন্ধি দিয়েছে অপর আসামী হেলাল।

মিরসরাই থানায় দায়েরকৃত মামলা ও পুলিশের দেয়া তথ্য অনুযায়ী যানাযায়, গত ৭ আগস্ট ভোর ৬টার দিকে অফিসে যাওয়ার পথে চলন্ত মোটর বাইকের গতি রোধ করে বিএসআরএম কর্মকর্তা মো. ইয়াছিনকে কুপিয়ে বাইক ছিনতাই করে নিয়ে যায় ৩ ছিনতাইকারী। পরদিন ২৮ আগস্ট ইয়াছিন বাদি হয়ে মিরসরাই থানায় মামলা নাম্বার ১৪ দায়ের করেন। গোপন তথ্যের ভিত্তিতে গতমাসের ২৯ আগস্ট পুলিশ গ্রেপ্তার করে রণিকে। রণির দেয়া তথ্য অনুযায়ী গত বুধবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাটহাজারী পৌর সদরের একটি গেরেজ থেকে ছিনতাইকৃত আরটিআর মড়েলের বাইকসহ হেলালকে গ্রেপ্তার করে পুলিশ।

মিরসরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার ওসি কবির হোসেন জানান, ছালককে চুরিকাহত হরে বাইক ছিনতাইয়ের ঘটনা শুনার পর থকে অত্যান্ত সতর্কতার সাথে মাঠে নামে মিরসরাই থানা পুলিশ। ঘটনার তদন্ত করতে গিয়ে মিরসরাই পৌরসভার রণির সম্পৃক্ততা পাওয়া যায়। রণিকে গ্রেপ্তার করে তার দেয়া তথ্য অনুযায়ি হাটহাজারী থেকে মোটরসাইকেল সহ হেলালকে গ্রেপ্তার করা হয়। হেলাল বৃহস্পতিবার বিজ্ঞ আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অন্য আসামী রণিকে আরো জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতের কাছে ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla