1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
কর্ণফুলি গ্যাসের পাইপ লাইন ঝুঁকিমুক্ত করতে উচ্ছেদ অভিযান - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

কর্ণফুলি গ্যাসের পাইপ লাইন ঝুঁকিমুক্ত করতে উচ্ছেদ অভিযান

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৫০ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বায়েজীদ লিংক রোড এলাকায় কর্ণফুলি গ্যাসের পাইপলাইন ঝুঁকিমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার ৮সেপ্টম্বর সকাল থেকে এই অভিযান শুরু হয়। মূলত: ভূ-গর্ভস্থ পাইপলাইনের উপর ঘরবাড়ি, দোকানপাট গড়ে উঠায় ঝুঁকি বিবেচনায় এসব স্থাপনা সরানো হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। যদিও বেশ কিছু স্থাপনা মালিক সরকারি দলিল দেখালেও সেগুলো জাল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক জানান, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, সিডিএ, কর্ণফুলি গ্যাস কর্তৃপক্ষ, বিদ্যুৎ বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ এই অভিযানে বায়েজীদ লিংক রোড এলাকায় ভূ-গর্ভস্থ গ্যাস পাইপলাইনের আশে-পাশে থাকা সব স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। মূলত গ্যাস লাইনের নিরাপত্তা ও এখানে বসবাসকারীদের ঝুঁকিমুক্ত রাখতেই এই অপসারণ কার্যক্রম। তবে অভিযান শুরু হলে যারা নানা দলিল ও কাগজপত্র নিয়ে হাজির হয়েছেন, সেগুলো ভুয়া বলেও জানিয়েছেন তিনি। পাইপলাইন ও আশপাশের এলাকা আগে থেকে অধিগ্রহন করা হয়েছে। পর্যায়ক্রমে এই পাইপলাইন ধরে পুরো এলাকাই ঝুঁকিমুক্ত করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla