1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শার্শায় সোনা পাচারকারীদের সাথে পুলিশের গোলাগুলী নিহত ১ আটক ২ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

শার্শায় সোনা পাচারকারীদের সাথে পুলিশের গোলাগুলী নিহত ১ আটক ২

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৬ বার পড়া হয়েছে
মো: ওসমান গনি
যশোরের শার্শা উপজেলার জামতলা পাঁচপুকুর এলাকায় বৃহস্পতিবার দিনগত রাত ১২ টার দিকে পুলিশের সাথে সোনা পাচার কারীদের মধ্য গোলাগুলীর ঘটনা ঘটেছে। এসময় ১ পাচারকারী নিহতসহ দু’জন আটককে আটক হয়েছে এবং ৯ কেজি ৭শ’ ৫৮ গ্রাম ওজনের ৩০ টি সোনার বার উদ্ধার করা হয়েছে।
জামতলার পাঁচপুকুর এলাকায় রাত ১২ টার দিকে  ওরিয়েনটাল ওয়েল কোম্পানি লিঃ ফ্যাক্টারির সামনে পুলিশ সোনা পাচারকারীদের একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ২২-০৪২৪) আটক করলে ২০/২৫ টি মোটর সাইকেলে ৪০/৫০ জন যুবক এসে পুলিশের ওপর হামলা করে প্রাইভেট কার ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় তারা পুলিশকে লক্ষ করে বোমা ছোড়ে। পুলিশও আত্মরক্ষাত্বে পাল্টা গুলি চালায়। পুলিশের গুলিতে অজ্ঞাত এক ব্যাক্তি মারা যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৯ কজি ৭শ’ ৫৮ গ্রাম ওজনের ৩০টি স্বর্নের বারসহ কুমিল্লার হোমনা উপজেলার আবুল সরকারের ছেলে রবিন (৩৫) ও দাউদকান্দি উপজেলার কবীর হোসেনের ছেলে আবুল কাশেম (৩৫) নামে দুইজনকে আটক করে।
নাভারন সার্কেলের এএসপি জুয়েল ইমরান বলেন, গোপন সুত্রে খবর পেয়ে নাভারন-সাতক্ষীরা সড়কের জামতলা এলাকার পাঁচপুকুর নামক স্থানে অভিযান চালায় যশোর ডিবি ও শার্শা থানার পুলিশ।আটক রবিনের শরীরে ও গাড়ির মধ্যে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৯ কেজি ৭৫৮ গ্রাম ওজনের ৩০ পিস সোনারবার পাওয়া যায়। যার মুল্য আনুমানিক সাড়ে ৭ কোটি টাকা। পাচারকারীদের শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে। নিহত ব্যাক্তির লাশ ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla