1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শার্শায় বিদেশী মদসহ ৩ ভারতীয় নাগরিক গ্রেফতার - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

শার্শায় বিদেশী মদসহ ৩ ভারতীয় নাগরিক গ্রেফতার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৩ বার পড়া হয়েছে
বেনাপোল প্রতিনিধি 
যশোরের শার্শায় ২০ বোতল বিদেশী মদসহ ৩ ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে শার্শা থানার পুলিশ।  বৃহস্পতিবার সকালে উপজেলার  কামারবাড়ী মোড় থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, ভারতের উত্তর ২৪ পরগঁনা জেলার বনগাও এলাকার তপন দাশের ছেলে উত্তম দাশ (২৮), উত্তম দাশের স্ত্রী পূজা শাওন (২৪) ও অসিম বিশ্বাসের স্ত্রী অর্চনা বিশ্বাস (৫১)।
পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানায় কর্মরত এস আই সুমন সরকার সংগীয় ফোর্সসহ যশোর-বেনাপোল মহাসড়কের কামারবাড়ী মোড়ে চেকপোস্টে ডিউটি করা কালীন সময়ে ১ টি ইজিবাইক হতে সন্দেহ ভাজন তিন ব্যাক্তিকে তল্লাশী করেন। এসময় তাদের ব্যাগ থেকে ২০ (বিশ) বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।
শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের নামে মামলা দিয়ে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla