1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঝালকাঠিতে বাগান থেকে এনজিও কর্মকর্তার লাশ উদ্ধার - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ঝালকাঠিতে বাগান থেকে এনজিও কর্মকর্তার লাশ উদ্ধার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৮ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি সদর উপজেলার কির্তিপাশা ইউনিয়নের কাপরকাঠী গ্রামের পেয়ারা বাগান থেকে এনজিও কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এটি হত্যাকান্ড বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে। এ তথ্য নিশ্চিত করেছে ঝালকাঠি সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খলিলুর রহমান। নিহত ব্যক্তির পকেটে থাকা কাগজপত্রের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে তার নাম সজল চন্দ্র। বয়স ৩২ বছর। নিহত সজল কির্তিপাশা ইউনিয়নের দক্ষিণ বাংলা উন্নয়ন সংস্থা নামের একটি বেসরকারী প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক পদে রয়েছেন। তিনি পেয়ারাচাষীসহ স্থানীয় ব্যবসায়ীদের ক্ষুদ্র ঋণ প্রদান করতেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের প্রাথমিক ধারণা, কেউ হয়তো তাকে হত্যা করে লাশ পেয়ারা বাগানে ফেলে রেখে পালিয়ে গেছে। স্থানীয় পরিমল সমদ্দার বলেন, ‘কাপরকাঠী গ্রামের যতিন কয়ানের পেয়ারার বাগানের মধ্যে সজল চন্দ্রের মৃতদেহ বৃহস্পতিবার সকাল থেকে পড়ে থাকতে দেখে আমরা পুলিশকে খবর দেই। পুলিশ এসে দুপুর ২টায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আব্দুর রহিম বলেন, কির্তিপাশা বাজারসহ, পার্শবর্তী কাপরকাঠী, ভীমরুলী ও বাউকাঠি গ্রাম এলাকায় সজল চন্দ্র এনজিও কর্মকর্তা হিসেবে সবার কাছে পরিচিত। ঘটনাটি পুলিশের তদন্তে বেড়িয়ে আসবে বলেও আশাবাদি তিনি। ঝালকাঠি থানার ওসি বলেন, নিহতের পরিচয় সনাক্ত হওয়ার পরে লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট না দেখে কিভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। মৃতদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla