1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বেনাপোলে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে পরিবহন শ্রমিক নেতা নিহত আটক ৩ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

বেনাপোলে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে পরিবহন শ্রমিক নেতা নিহত আটক ৩

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ২৬৪ বার পড়া হয়েছে
বেনাপোল প্রতিনিধি 
পূর্বশত্রুতার জেরে বেনাপোল পোর্টধানাধীন আমড়াখালী এলাকায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পরিবহন শ্রমিক নেতা নুর আলম খুলনা হাসপাতালে মারা গেছে। গুরুতর আহত হয়ে ৫জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনার সাথে জড়িত ৩ জনকে আটক করেছে পলিশ। রবিবার (২৮ আগস্ট ) রাতে বেনাপোল ইউনিয়নের ৪নং ওয়ার্ড আমড়াখালী গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
নিহতের বড় ভাই শাহ আলম বলেন, মাদক ব‍্যবসাকে কন্দ্রে করে আধিপত্য বিস্তারে দু’পক্ষের মারামারি চলাকালীন সময়ে একদল যুবক লাঠি সোটা নিয়ে ভূক্তভোগীদের ঘরবাড়িতে অতর্কিত হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাংচুর করে। এসময় ৫ জন গুরুতর আহত হন, আশঙ্কাজনক আমার ছোট ভাই নুর আলম আজ সকালে খুলনা হাসপাতালে মারা গেছে।
এ বিষয়ে বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন ভুইয়া বলেন, গত ২৮ আগষ্ট রাতে আধিপত্য বিস্তারে দু’পক্ষের মারামারি হয়। এসময় ৫ জন গুরুতর আহত হন, তারমধ্যে নুর আলম নামে একজন পরিবহন শ্রমিক নেতা খুলনা হাসপাতালে মারা যান। এসময় ৩ জনকে আটক করতে সক্ষম হয়েছে। সংঘর্ষের কারন ও হামলাকারীদের শনাক্তে বেনাপোল পোর্টথানা পুলিশ কাজ শুরু করেছে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকাটিতে পুলিশ মোতায়েন রয়েছে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla