1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
উখিয়ায় ইয়াবা ও স্বর্ণের বারসহ পাচারকারী আটক - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

উখিয়ায় ইয়াবা ও স্বর্ণের বারসহ পাচারকারী আটক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ২৫৭ বার পড়া হয়েছে

উখিয়া ও ঘুমধুমে পৃথক অভিযান চালিয়ে ৮০ হাজার ইয়াবা ও ২০টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। 

বৃহস্পতিবার ২৫ আগস্ট রাতে উখিয়ার পালংখালী রহমতের বিল এলাকায় পরিত্যক্ত ব্যাগ থেকে ৮০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

 কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হোসাইন কবির জানান, চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে টহলদল লক্ষ্য করে গুলি ছুড়ে নাফ নদী হয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে তাদের রেখে যাওয়া ব্যাগ তল্লাশি করে ৮০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

৩৪ বিজিবি অধিনায়ক আরও জানান, একই দিনে ঘুমধুম বিওপি’র সদস্যগণ গোপন সংবাদে খবর পান, কিছু চোরাকারবারী বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে অবৈধভাবে মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করবে। এ সংবাদের ভিত্তিতে উখিয়ার ৫নং পালংখালীর কাস্টমস মোড় নামক স্থানে ফাঁদ পাতে টহলদল। এ সময় কবির আহম্মদ (৩০) নামে এক ব্যক্তিকে সন্দেহজনক আটক করা হয়। তাকে তল্লাশি করে কোমরে লুঙ্গির ভাঁজে কৌশলে লুকানো অবস্থায় ২০টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ২৭ লাখ ৮১ হাজার ৬৮৭ টাকা।

আটক কবির আহম্মদ নাইক্ষ্যংছড়ি বালুখালী তুমব্রু পশ্চিমকুলের জাফর আহমদের ছেলে।এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla