1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঘুমিয়ে ছিল মিরসরাই আওয়ামী লীগের নেতাকর্মী, বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ঘুমিয়ে ছিল মিরসরাই আওয়ামী লীগের নেতাকর্মী, বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ২৭৮ বার পড়া হয়েছে

মিরসরাই ( চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে আওয়ামী নেতাকর্মীদের চোখ ফাঁকি দিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৬ আগস্ট) সকালে উপজেলার মিঠাছড়া এলাকায় দলের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিল শেষে বাইপাসে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন।
বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজির সভাপতিত্বে ও মিরসরাই পৌর বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন। সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা মুছা মিয়া চেয়ারম্যান, শাহিনুল ইসলাম স্বপন, নুরুল আলম মেম্বার, আজিজুল হক মেম্বার, মাসুকুল আলম সোহান, মেজবাউল হক মানিক, জহির উদ্দিন বাবলু, নজরুল ইসলাম লিটন, মঞ্জুরুল হক মঞ্জু, মাজহারুল ইসলাম চৌধুরী,রফিকুল ইসলাম, নাজমুল হক সোহাগ, এয়াছিন মিজান, শামছুদ্দোহা মামুন, গোলাম জাকারিয়া, ওমর ফারুক, কামরান সরোয়ার্দী, মোস্তফা চৌধুরী, ইমাম উদ্দিন, যুবদল নেতা কামাল উদ্দিন, সিরাজুল ইসলাম, নুরুল আবছার মিয়াজী, কামরুল হাসান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোঃ ফোরকান উদ্দিন চৌধুরী, কামাল উদ্দিন, আরিফ মাঈনুদ্দিন, শহীদুল ইসলাম, ছাত্রদল নেতা মিনহাজ উদ্দিন টিটু, আব্দুল্লাহ আল নোমান, মোহন দে, আবু দাউদ, ইনজামামুল হক, নাজিম উদ্দিন প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথি নুরুল আমিন চেয়ারম্যান বলেন, দেশের মানুষ এই অবৈধ সরকারের কাছে জিম্মী হয়ে আছে। সবকিছুর দাম বাড়িয়ে সাধারণ জনগনকে ধুঁকে ধুঁকে মারছে। আর ঘরে বসে থাকার সময় নেই, সকলকে রাজপথে আন্দোলন সংগ্রাম করে এই প্যাসিস সরকারের কবল থেকে জনগনকে উদ্ধার করতে হবে।
উল্লেখ্য গত সোমবার ২২ আগষ্ট বিএনপি মাঠে নামার ঘোষণা দিলে আওয়ামীলীগের নেতাকর্মীরা রাস্তার মোড়ে ও বাজারে শক্ত অবস্থান নেয়। এতে বিএনপি সংঘাত এড়াতে কর্মসূচী বাতিল করে। তবে শুক্রবার কোন পূর্ব ঘোষণা ছাড়াই গোপনীয়তা রক্ষা করেই সাত সকালে আওয়ামী নেতাকর্মীদের ফাঁকি দিয়ে বিশাল বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla