1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
রাজাপুরে হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

রাজাপুরে হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ২৫২ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে সাদিয়া আক্তার (৩০) নামে হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ সদস্যরা। বৃহস্পতিবার (২৫আগষ্ট) ভোর ৫টার দিকে থানা পুলিশের সহায়তায় রাজাপুর উপজেলার আলহাজ লালমোন হামিদ মহিলা কলেজ সংলগ্ন এলাকার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়। সাদিয়া উপজেলা সদরের তুলাতলা এলাকার মো. রেজাউল হোসেনের স্ত্রী ও নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা সদরের মেয়ে। পুলিশ জানান, ২০০৯ সালে নারায়ণগঞ্জের সিদ্বীরগঞ্জ কদমতলী থানায় একটি হত্যা মামলায় সাদিয়া আসামী হয়। পরে ঐ মামলায় সাদিয়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন পলাতক ছিল। দুইমাস পূর্বে সাদিয়া তার স্বামীসহ রাজাপুর উপজেলার আলহাজ লালমোন হামিদ মহিলা কলেজ সংলগ্ন এলাকার আবুল হোসেন এর বাড়ীতে ভাড়া উঠেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব অভিযান চালিয়ে ঐ বাসা থেকে সাদিয়াকে গ্রেপ্তার করে। স্থানীয়রা জানান, সাদিয়া তার এলাকা কিশোরগঞ্জ উপজেলায় ডুয়েল প্রেমে জড়িয়ে পরে। ঐ সময় সাদিয়া পোশাক কারখানায় চাকুরী করতেন এবং নারায়ণগঞ্জের সিদ্বীরগঞ্জ এলাকায় থাকতেন। সাদিয়া তার এক প্রেমিককে ঐ এলাকায় ডেকে মারধর করলে গ্রুত্বর আহত হয়ে ঐ প্রেমিক মারা য়ায়। সেই ঘটনায় একটি হত্যা মামলা হয় নারায়ণগঞ্জের সিদ্বীরগঞ্জ কদমতলী থানায় এবং সাদিয়াও হত্যা মামলার আসামি হয়। পরে অপর প্রেমিককেও বাদ দিয়ে রাজাপুর উপজেলা সদরের তুলাতলা এলাকার মো. রেজাউল হোসেনকে বিয়ে করে সাদিয়া তার নাম পরিবর্তন করে রিয়া হয়ে আত্মগোপনে ছিলেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla