1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
খাগড়াছড়িতে কাঠবোঝাই ট্রাক উল্টে নিহত ২ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

খাগড়াছড়িতে কাঠবোঝাই ট্রাক উল্টে নিহত ২

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ২৮৩ বার পড়া হয়েছে
খাগড়াছড়ির গুইমারায় কাঠবোঝাই ট্রাক উল্টে ঘটনাস্থলে ২ শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৮ জন।
মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে খাগড়াছড়ির গুইমারা উপজেলার তৈকর্মা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল গ্রামের আলতাফ হোসেনের ছেলে রাজু (৩৫) ও মো. আব্দুল কাদেরের ছেলে ইলিয়াস (৩৬)।
জানা গেছে, গুইমারা সিন্ধুকছড়ি থেকে বিভিন্ন প্রজাতির কাঠ বোঝাই করে আসার পথে তৈকর্মা এলাকায় পৌঁছালে ট্রাকটি উল্টে সড়কের পাশে পড়ে যায়। এসময় ট্রাকের ওপরে থাকা শ্রমিকরা কাঠের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই ২ শ্রমিক নিহত হন। আহত হন ৮ আট শ্রমিক। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
গুইমারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রশীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় ট্রাকের ওপরে থাকা শ্রমিকরা কাঠের নিচে চাপা পড়েন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহনুর আলম জানান, ট্রাকের চালকসহ আট জনকে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla