1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মিরসরাইয়ে ফাঁদে পড়ে ফেসে গেল ‘জীনের বাদশা’ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

মিরসরাইয়ে ফাঁদে পড়ে ফেসে গেল ‘জীনের বাদশা’

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৩৪০ বার পড়া হয়েছে

মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে লাখ টাকা হাতিয়ে নিতে গিয়ে কথিত এক জীনের বাদশা জনতার হাতে আটক হয়েছেন। কথিত জীবনের বাদশার নাম রাকিব শেখ (২৪)। সে গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মারিয়া কাটুপাড়া এলাকার মৃত আলী আহম্মদ শেখের পুত্র।
শনিবার ২০ আগষ্ট রাতে উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী দীঘিরপাড়া এলাকা থেকে তাকে আটক করে মিরসরাই থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

জানা গেছে, গত ১০ আগস্ট মধ্য রাতে মায়ানী এলাকার প্রবাসী আনোয়ার হোসনের স্ত্রী নিলুফা ইয়াসমিনের ব্যক্তিগত মোবাইলে ফোন করে নিজেকে জীনের বাদশা দাবি করেন রাকিব শেখ। ফোনের আলাপচারীতায় সুকৌশলে বিশ্বাস স অর্জন করে ৫১০০ টাকা হাদিয়া আদায় করা হয়। পরদিন পুনরায় ফোন করে স্বামী-সন্তান মারা যাওয়ার ভয় দেখিয়ে ও স্বর্ণের মূর্তি দেওয়ার কথা বলে ১ লাখ ২০ হাজার টাকা দাবী করেন কথিত জীনের বাদশা। টাকার বিষয়ে কথা-বার্তার এক পর্যায়ে মহিলার সন্দেহ হলে আশ পাশের লোকজনকে অবহিত করে এবং সকলে মিলে জীনের বাদশাকে আটক করতে ফাঁদ পাতেন। এরপর শনিবার ২০ আগষ্ট স্বর্ণের মূর্তি দিয়ে ১ লাখ টাকা নিতে এসে জনতার হাতে ধরা পড়েন কথিত জীনের বাদশা।

মিরসরাই থানার উপ পরিদর্শক মোহাম্মদ খায়রুল বলেন, কথিত জীনের বাদশাকে আটক করে এলাকাবাসী আমাদের খবর দিলে তাকে থানায় নিয়ে আসা হয়। এসময় তার কাছ থেকে একটি পিতলের মূর্তি, একটি তসবিহ, একটি মোবাইল ও মোবাইল সেট উদ্ধার করা হয়। প্রতারণার বিষয়ে মায়ানী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ শহীদ বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla