1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
গাঁজা মহিম আটক - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন

গাঁজা মহিম আটক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ২৭৭ বার পড়া হয়েছে

  নগরীর গোয়ালপাড়া থেকে কুখ্যাত গাঁজা ব্যবসায়ী মহিমকে ২ কেজি ৭৭০ গ্রাম গাঁজাসহ কোতোয়ালী পুলিশ আটক করেছে।  বৃহস্পতিবার ১৮ আগস্ট বিকাল পৌনে ৪টায় কোতোয়ালী থানাধীন তুলাতলী গোয়ালপাড়া বস্তি এলাকার রেলওয়ে কর্তৃক উচ্ছেদকৃত খালি জায়গায় গাঁজা ক্রয় বিক্রয়ের সময় তাকে আটক করা হয়।
 কোতোয়ালী পুলিশ গোপন সূত্রের মাধ্যমে কতিপয় মাদক ব্যবসায়ী কোতোয়ালী থানাধীন তুলাতলী গোয়ালপাড়া বস্তি এলাকায় রেলওয়ে কর্তৃক উচ্ছেদকৃত খালি জায়গায় গাঁজা ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল। তাৎক্ষণিক পুলিশ কর্মকর্তাদের অবহিত করে কোতয়ালী থানার এসআই মৃণাল কান্তি মজুমদার সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ উল্লেখিত স্থানের উদ্দেশ্যে রওনা হয়। এ সময় ঘটনাস্থল হতে গাঁজা ব্যবসায়ী মহিমকে গ্রেপ্তার করে। ওই সময় গাঁজা ব্যবসায়ী মহিমের হেফাজতে হতে ২ কেজি ৭৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ধৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla