1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবরে চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদের শ্রদ্ধা নিবেদন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

জাতীয় শোক দিবস উপলক্ষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবরে চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদের শ্রদ্ধা নিবেদন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ৫২৪ বার পড়া হয়েছে

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সমাধিস্থলে বঙ্গবন্ধুর কবর জিয়ারত ও পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ (সিবিএ) নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে বন্দর সিবিএ’র দুই শতাধিক কর্মচারীদের সঙ্গে নিয়ে মিলাদ মাহফিল ও সংক্ষিপ্ত শোক সভার আয়োজন করা হয়।

বন্দর কর্মচারী পরিষদের সহ-সম্পাদক নাছির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক কাজী আবদুস ছাদেক নান্না, সহ-সম্পাদক মোহাম্মদ শাহীন, সদস্য সাইফুল ইসলাম রনি, জাহাঙ্গীর আলম তালুকদার, জালাল উদ্দিন, নুরুল আলম বিপ্লব, শেখ ফরিদ মিঠু, রিপন চৌধুরী, মঈন উদ্দিন, ফরহাদ উদ্দিন শিকদার, শফিউল আলম খান, মোরশেদ আলম শামীম প্রমুখ। গভায় বক্তারা বলেন, আগস্ট মাস এলেই আমাদের ভয় হয়, নতুন কোন ষড়যন্ত্রে স্বাধীনতা বিরোধী বেঈমান, দোসর ও ষড়যন্ত্রকারীরা মেতে উঠে কি না। যেকোন ষড়যন্ত্রকে মোকাবিলা করে দেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রাকে সচল রাখার প্রত্যয়ে সকলকে সতর্ক ও সজাগ থাকতে হবে। চট্টগ্রাম বন্দর দেশের প্রধান প্রাণকেন্দ্র। বন্দরনগরীতে যাতে কোন ষড়যন্ত্র হতে না পারে সে জন্য মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দিনের নেতৃত্বে সর্বদা সতর্ক থাকতে হবে। একইসাথে বঙ্গবন্ধুর সমাধিতে উপস্থিত হয়ে সম্মান ও শ্রদ্ধা জানানোর সুযোগ করে দেয়ার জন্য আ. জ. ম. নাছির উদ্দিনকে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতৃবৃন্দ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla