1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঝালকাঠিতে পারিবারিক কলহে স্বামীর হাতে স্ত্রী হত্যার অভিযোগ, ঘাতক স্বামী আটক - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ঝালকাঠিতে পারিবারিক কলহে স্বামীর হাতে স্ত্রী হত্যার অভিযোগ, ঘাতক স্বামী আটক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ২৭৬ বার পড়া হয়েছে
 মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে দাম্পত্য কলহের জেরে স্বামীর হাতে স্ত্রী নারগিস বেগম (৪৫) হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের জীবনদাসকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। নারগিস বেগম ঐ এলাকার আব্দুল আজিত হাওলাদারের (৬০) স্ত্রী। ঘটনার পরেই ঘাতক স্বামী আজিতকে আটক করেছে রাজাপুর থানা পুলিশ। আজিত রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের জীবনদাসকাঠি এলাকায় মৃত হাচেন আলী হাওলাদারের ছেলে। পুলিশ জানায়, নারগিস বেগম শারীরিক অসুস্থ থাকার কারণে গত দুই বছর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে কলহের সৃষ্টি হয়। এতে এক সময় তাদের মধ্যে দূরত্ব দেখা দেয়। ঘটনার দিন সোমবার দিবাগত রাতে দূরত্বতার জের ধরে তাদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে ঘরে থাকা লোহার সাবল দিয়ে নারগিসের মাথায় আঘাত করে আজিত। পরিবারের স্বাজনরা রক্তাক্ত জখম অবস্থায় নারগিসকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহতের ছোট মেয়ে ৭ম শ্রেনীর ছাত্রী লামিয়া আক্তার বলেন, ঘটনার রাতে খাবার খেয়ে লামিয়া তার মায়ের সাথে ঘরের ভিতরের কক্ষে আর তার বাবা আজিত সামনের বারান্দায় ঘুমায়। হঠাৎ রাত সাড়ে ১১টার দিকে মায়ের চিৎকারে লামিয়ার ঘুম ভাঙ্গে। লামিয়া ঘুম থেকে জেগে মা নারগিসকে বাবা আজিত সাবল দিয়ে পেটাচ্ছে দেখে লামিয়া তার বাবাকে বাধা দিতে গিয়ে সেও হাতে আঘাত পায়। রাজাপুর থানা ওসি তদন্ত মো. মোস্তফা কামাল বলেন, রাতেই ঘাতক স্বামীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে একটি হত্যা মামলা রুজু করে লাশ ময়না তদন্তে ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla