1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রামে শিয়াদের আশুরার শোক মিছিল - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

চট্টগ্রামে শিয়াদের আশুরার শোক মিছিল

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ২৭৮ বার পড়া হয়েছে

কারবালার হৃদয়বিদারক ঘটনার স্মরণে চট্টগ্রামের রাজপথে শোক মিছিল বের করেছে শিয়া সম্প্রদায়। শত শত নারী-পুরুষসহ শিশু-কিশোররা কালো পোশাক পরে খালি পায়ে মিছিলে অংশ নেন।

এ সময় তাঁরা শোকাবহ কারবালার নানা ঘটনাবলি তাজিয়া, প্রতীকী কফিন, পতাকা, স্লোগান, মাতমে তুলে ধরেন।

মঙ্গলবার (০৯ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে নগরের সদরঘাট ইমাম বাড়ি থেকে শোক মিছিল বের হয়। মাওলানা আমজাদ হোসেন এতে নেতৃত্ব দেন। এ সময় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

মিছিলটি কালীবাড়ী মোড়, নিউমার্কেট মোড়সহ গুরুত্বপূর্ণ  সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইমাম বাড়িতে ফিরে যায়। সেখানে দিনব্যাপী শিয়াদের চিরায়ত ঐতিহ্য অনুযায়ী আচার-অনুষ্ঠান, আলোচনা আর প্রার্থনা হচ্ছে।

বিকেলে নগরের আমবাগান ঝাউতলা থেকে একটি বড় তাজিয়া মিছিল বের হওয়ার কথা রয়েছে। এ ছাড়া শেরশাহ, হালিশহর থেকেও ছোট ছোট তাজিয়া মিছিল বের হয় আশুরা উপলক্ষে।

মাওলানা আমজাদ হোসেন বলেন, শোকাবহ কারবালার ঘটনা স্মরণে প্রতিবছর তাজিয়া মিছিল বের করি আমরা। ভাবগম্ভীর পরিবেশে কারবালার শহীদদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা, শোকগাথা, প্রার্থনা হচ্ছে ইমাম বাড়িতে।

 

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla