1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বঙ্গমাতা ছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী ও অনুপ্রেরণাদায়ী নারী- রেজাউল করিম চৌধুরী - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

বঙ্গমাতা ছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী ও অনুপ্রেরণাদায়ী নারী- রেজাউল করিম চৌধুরী

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ২৭৩ বার পড়া হয়েছে

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি ঘোষিত মাসব্যাপী শোক দিবসের কর্মসূচি পালনের অংশ হিসেবে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব’র ৯২তম জন্ম বার্ষিকী উপলক্ষে আজ সোমবার দুপুর ১২ ঘটিকায় নগরীর ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডের অন্তর্ভুক্ত আজাদ কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মানবিক যুব সংগঠক এম. আর আজিমের উদ্যোগে কর্মজীবী নারীদের সেলাই মেশিন, শাড়িসহ উপহাস সামগ্রী বিতরণ, আলোচনা সভা এবং বাদ জোহর স্থানীয় হামজা খাঁ জামে মসজিদে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব’র আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল, তবারুক বিতরণের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

আলোচনা সভা চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মানবিক যুব সংগঠক এম আর আজিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।

সভায় আরও বক্তব্য রাখেন, ওমর গণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মোঃ ইউনুচ, যুবনেতা দেলোয়ার হোসেন বাবুল, কলেজ ছাত্রলীগ নেতা ফরিদ উদ্দিন ফরহাদ, চট্টগ্রাম মহানগর যুবলীগ আহবায়ক কমিটির সাবেক সদস্য হাবিবুল্লাহ নাহিদ, যুব নেতা আছিফুর রহমান মুন্না, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারা পরিদর্শক ফারুকুল ইসলাম অঙ্কুর, আওয়ামী লীগ নেতা শরফুদ্দীন চৌধুরী রাজু, যুবনেতা কাজী আলমগীর, আব্দুল জলিল বাহাদুর, মীর ইমরুল হাসান চৌধুরী রুবেল, মির্জা আহমেদ, লায়ন এম এন আলম, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ফজলুল কবির সোহেল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মেজবাহ উদ্দিন আহমেদ মোর্শেদ, ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর যুব সংগঠক মোবারক আলী, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য যথাক্রমে মোসলেহ উদ্দিন আহমদ শিবলী, কফিল উদ্দিন আহমদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নির্বাহী সদস্য আলী রেজা পিন্টু, সাবেক ছাত্রনেতা মোঃ সেলিম, যুবনেতা মোঃ মহিউদ্দিন, এ্যাপোলো বড়ুয়া, এস.এস.ইউ জোবায়ের, এম ইলিয়াছ সরকার, কান্তা ইসলাম মিনু, ফাতেমা রহমান ময়না, আব্দুল বাতেন, ইঞ্জিনিয়ার শিবলী সাদেক সোহেল, শরীফ হোসাইন, নওশাদ আলম মুন্না, রায়হান, সোহেল ইমরান, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি যথাক্রমে ফররুক আহমেদ পাভেল, মাঈনুল হাসান চৌধুরী শিমুল, নগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অমিতাভ চৌধুরী বাবু, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক মিন্টু কুমার দে, চট্টগ্রাম মহানগর ছত্রলীগের ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক আবুল মনসুর টিটু, নগর ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র সম্পাদক কবির আহমদ, নগর ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক তুষার ধর, নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সাব্বির সাকির, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অভিমুন্য রায়, আশেক আউলিয়া ডিগ্রী কলেজের আহবায়ক সুজন গাজী, কাজী রিয়াজ কামাল, তৌহিদুল আলম বাবু, মোঃ শামীম, সৈয়দ তুহিন প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে “জাতির পিতা” হওয়ার পথে এ মহীয়সী নারী সারা জীবন পাশে থেকে অনুপ্রাণিত করেছেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর জীবনে বঙ্গমাতা যেমন আলোকবর্তিকা তেমনি আমাদের স্বাধীনতা এবং দেশের মানুষের জন্য তাঁর অবদান অনন্য অবিস্মরণীয়। সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মানবিক যুব সংগঠক এম আর আজিম বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব বাঙালির স্বপ্ন জয়ের সারথী। বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব বাঙালির অংহকার, নারী সমাজের প্রেরণার উৎস। এম আর আজিম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র এম রেজাউল করিম চৌধুরীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা সম্মান দেওয়ায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla