1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চন্দনাইশে গাউসিয়া কমিটির শোহাদায়ে কারবালা মাহফিল - পূর্ব বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদার উপর ভর করে পতেঙ্গায় চলছে অবৈধ গাড়ী, ভাগ যায় ঘাটে ঘাটে  বন্দরের সাবেক কর্মকর্তা এনামুল করিমের অঢেল সম্পদ চবি সিনেটে চাটগাঁর ৫ সিংহপুরুষ: স্পিকারের মনোনয়নে উৎসবমুখর পাহাড়ের রাজনীতি! টেকনাফে ৩কোটি টাকার ইয়াবাসহ ২জন মাদককারবারি আটক কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: ফ্রান্সে চার দিনে ৪০ জনের মৃত্যু. সিডিএ’র ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ! অভিযোগের তীর পিডি রাজিব দাশের দিকে শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা  ভূ-রাজনৈতিক সংকট ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা” বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য ক্রাইসিস ম্যানেজমেন্টের দৃষ্টান্ত সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা

চন্দনাইশে গাউসিয়া কমিটির শোহাদায়ে কারবালা মাহফিল

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ৩৪২ বার পড়া হয়েছে

গাউসিয়া কমিটি বাংলাদেশ চন্দনাইশ বরমা ইউনিয়ন শাখার পবিত্র শোহাদায়ে কারবালা মাহফিল ও খাজা আব্দুর রহমান চৌহরভী, কুতুবুল আউলিয়া সৈয়্যদ আহমদ শাহ সিরিকোটি, গাউসে জামান আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.) এর সালানা ওরস মোবারক  ৫ আগস্ট পশ্চিম চর বরমা গাউছিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা অডিটরিয়ামে সংগঠনের সভাপতি ফোরকান সওদাগরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফেরদৌস আলমের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ। প্রধান আলোচক ছিলেন সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সৈয়দ মুহাম্মদ জালাল উদ্দীন আল আজাহারি। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের জীবন সদস্য চরবরমা গাউসিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সহ-সভাপতি মুহাম্মদ মঈন উদ্দীন রুপন, বরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম টিটু। উদ্বোধক ছিলেন চন্দনাইশ উপজেলা গাউসিয়া কমিটির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ আব্দুল মতিন, আলহাজ্ব মুহাম্মদ মোজাফফর আহমদ, মুহাম্মদ সাহাব উদ্দিন, মুহাম্মদ মোজাম্মেল হক তালুকদার, মুহাম্মদ আবু তাহের, লায়ন মুহাম্মদ ফরিদুল আলম তৌহিদ, উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মামুন উদ্দিন সিদ্দিকী, মাওলানা মোহাম্মদ সাইফুদ্দীন ক্বাদেরী, আলহাজ্ব মুহাম্মদ আলী আক্কাস, ইউপি সদস্য মুহাম্মদ আনিস, মুহাম্মদ মহিউদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, মুহাম্মদ আব্দুল মান্নান চৌধুরী, জাবেদ মুহাম্মদ গউস মিল্টন, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, নাসির উদ্দীন চৌধুরী, মুহাম্মদ মিজানুর রহমান হাসান, মাওলানা মোহাম্মদ মাহবুবুল আলম, জসিম উদ্দিন মাস্টার, মুহাম্মদ নাবিল হোসেন, মুহাম্মদ শফিকুল ইসলাম, মুহাম্মদ সাগর, এম এ সাঈদ আসিফ প্রমূখ। মাহফিলে বক্তারা বলেন, ইসলামের পরিভাষায় হুজুর কিবলা তৈয়্যব শাহ (রহঃ) ছিলেন জামানার গাউস ও মুজাদ্দিদ তথা শতাব্দী শ্রেষ্ঠ সংস্কারক। হুজুর কিবলাহ তৈয়্যব শাহ (রহঃ) বাংলার প্রত্যন্ত অঞ্চলে ইসলামের সঠিক শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি, তাহজিব-তমদ্দুনকে ছড়িয়ে দিয়ে সকল বাতুলতার বিরুদ্ধে মুসলমানদের পরিশুদ্ধ ঈমান-আক্বিদা সংরক্ষণের সময়োচিত পদক্ষেপে বাঙ্গালিদের চিরঋণী করে গেছেন বলে তিনি মন্তব্য করেন। হুজুর তৈয়্যব শাহ (রহঃ) প্রতিষ্ঠিত গাউসিয়া কমিটি সময়ের চাহিদা মোতাবেক পরিশুদ্ধ, খোদাভীরু-তাকওয়াবান সমাজ কায়েমে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি নতুন প্রজন্মের প্রতি জ্ঞানের পরিস্ফুটন ঘটিয়ে খোদাপ্রদত্ত দায়িত্ব পালনে নিবেদিত থাকতে আহবান জানান।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla