1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বাঘায় বিদেশী রিভলবার ও গুলিসহ ২ যুবক গ্রেপ্তার - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

বাঘায় বিদেশী রিভলবার ও গুলিসহ ২ যুবক গ্রেপ্তার

বাঘা থানা প্রতিনিধি
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৬২২ বার পড়া হয়েছে

রাজশাহীর বাঘায় দুই যুবককে বিদেশী রিভলবার ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ভোররাতে উপজেলার আশরাফপুর গ্রাম থেকে একটি বিদেশী রিভলবার ও ৭রাউন্ড গুলিসহ তাদের গ্রেপ্তার করা হয়। রবিবার দুপুর পর বাঘা থানার পুলিশ তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।রেপিড একশন ব্যাটালিয়ন এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উপজেলার আশরাফপুর গ্রামের মৃত সুলতান প্রামিক প্রামাণিকের ছেলে কামরুল ইসলাম ৩৫ এবং চাঁদপুর বেঙ্গ গাড়ি গামের ফজলুর রহমানের ছেলে ফাইজুল ইসলাম জনি কে২৮গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ভোররাতেআশরাফপুর গ্রামে রেপিড একশন ব্যাটালিয়ন৫ এর নাটোর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।তাদের কাছ থেকে অস্ত্র ওগুলি ছারাও একটি মোটর সাইকেল, ২টি মোবাইল সেট,চারটি সিম কার্ড এবং নগদ ৬০০টাকা জব্দ করা হয়েছে। তবে গ্রেফতার দুই যুবকের মধ্যে ফাইজুল ইসলাম জনি মাইটিভির বাঘা -চারঘাট উপজেলা সংবাদদাতা বলে পরিচয় দেন।বাঘা থানার ওসি (তদন্ত) আব্দুল বারী জানান এ ঘটনায় রেপিড একশন ৫ এর উপ-পরিদর্শক (এসঅাই) আলাউদ্দীন বাদি হয়ে রবিবার বেলা ১২টার দিকে তাদের বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করেছেন।আসামিদের থানায় হস্তান্তর করেছেন।আদালতের মাদ্ধোমে তাদের জেল হাযতে পেরণ করা হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla