1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
কাতালগঞ্জে সিপিডিএল নিগম সুধা প্রকল্পের নির্মাণ কাজ উদ্বোধন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

কাতালগঞ্জে সিপিডিএল নিগম সুধা প্রকল্পের নির্মাণ কাজ উদ্বোধন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৩৩২ বার পড়া হয়েছে

নগরীর অভিজাত এলাকা কাতালগঞ্জ আবাসিকে সিপিডিএল নিগম সুধা’র নির্মাণ কাজ শুরু হয়েছে। চট্টগ্রাম তথা দেশের আবাসন শিল্পে সম্পূর্ণ নতুন ও ভিন্নমাত্রার প্রকল্প গড়ার প্রত্যয় নিয়ে এই দৃষ্টিনন্দন স্থাপনাটির নির্মাণ পরিকল্পনা করা হয়েছে।

২৯ জুলাই এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির নির্মাণ কাজ উদ্বোধন হয়। এ আয়োজনে উপস্থিত ছিলেন ভূমি মালিক ডা. বনানী চৌধুরী ও ডা. খোকন কান্তি দাশ। উপস্থিত ছিলেন সাংবাদিক ও কথা সাহিত্যিক বিশ্বজিত চৌধুরী, সাংবাদিক ওসমান গণি মনসুর, অধ্যাপক (অব.) ডা. অলক কুমার বিশ্বাস (প্রাক্তন বিভাগীয় প্রধান, সিএমএইচ), অধ্যাপক (অব.) সুজিৎ চৌধুরী (ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, চট্টগ্রাম), মানসী দাস তালুকদার (অব.) কালচারাল অফিসার, চট্টগ্রাম শিল্পকলা একডেমী, পান্না তালুকদার (অব.) জিএম, বাখরাবাদ গ্যাস, অধ্যাপক (অব.) ডা. রওনক জাহান- সিএমএইচ গাইনী বিভাগ, অধ্যাপক ডা. আশীষ মজুমদার (বিভাগীয় প্রধান, ফার্মাকোলজি বিভাগ, ইউএসটিসি, চট্টগ্রাম) এবং সিপিডিএল পরিবারের সদস্যবৃন্দ।

সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সিপিডিএল পরিবারের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন তার বক্তব্যে প্রকল্পের নির্মাণশৈলি, সকল প্রকার সুযোগ সুবিধার পাশাপাশি যৌক্তিক ও গ্রহণযোগ্য বিন্যস্ততা এবং সর্বোপরি আবাসন শিল্পে সিপিডিএল নিগম সুধাকে একটি ল্যান্ডমার্ক প্রকল্প হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

ভূমি মালিকরা তাদের বক্তব্যে গুণগতমান বজায় রেখে সঠিক সময়ে প্রকল্প হস্তান্তর করার ব্যাপারে সিপিডিএলের পূর্বের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার আশাবাদ ব্যক্ত করেন।

প্রসঙ্গতঃ ক্ল্যাসিক্যাল কনসেপ্টে প্রকল্পটি প্রতি ফ্লোরে ২টি করে ১৮০০ বর্গফুট ইউনিট নিয়ে নির্মিত হবে।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla