1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মিরসরাইয়ে র‍্যাবের হাতে বিদেশি অস্ত্র সহ ৩ সন্ত্রাসী গ্রেফতার - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

মিরসরাইয়ে র‍্যাবের হাতে বিদেশি অস্ত্র সহ ৩ সন্ত্রাসী গ্রেফতার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ২৬৫ বার পড়া হয়েছে

 

আশরাফ মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম জেলার মিরসরাই সদর এলাকা হতে একটি বিদেশী পিস্তল এবং একটি ম্যাগাজিন উদ্ধারসহ ০৩ জন অস্ত্রধারী সন্ত্রাসী’কে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। তাদের বিরুদ্ধে মিরসরাই থানায় অস্ত্র আইনে মামলা রুজু করে হাজতে প্রেরণ করা হয়েছে।
গত মঙ্গলবার (২৬ জুলাই )সকাল ১১ ঘটিকায় মিরসরাই সদর ফুট ওভারব্রিজ এর নিচ থেকে তাদের আটক করে।
 র‌্যাব-৭ চট্টগ্রাম জানায়, র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার মিরসরাই থানাধীন মিরসরাই বাসষ্টান্ড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ০১টি বিদেশী পিস্তল এবং ০১টি ম্যাগাজিন উদ্ধারসহ ০৩ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো ০১। মোঃ রিয়াজ উদ্দিন (৩০), পিতা- মৃত নুরুল ইসলাম, সাং-প‚র্ব দ‚র্গাপুর, থানা-জোরারগঞ্জ, জেলা- চট্টগ্রাম, ২। আব্দুল কাদের (২৯), পিতা- মৃত খোরশেদ আলম, সাং-মধ্যম মগাদিয়া, থানা- মিরসরাই, জেলা- চট্টগ্রাম এবং ৩। মোঃ রবিউল হোসেন (৩০), পিতা- মোঃ আবুল হাসেম, সাং- বড়কন্তা, থানা- দেবিদ্বার, জেলা- কুমিল্লা, বর্তমানে সাং- সাহেবগ্রাম, থানা- মিরসরাই, জেলা-চট্টগ্রাম।
র‌্যাব-৭ আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, উদ্ধারকৃত অস্ত্র টি দিয়ে তারা দীর্ঘদিন যাবৎ স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। উক্ত অস্ত্রটি দিয়ে গত স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকায় আধিপত্য বিস্তারসহ প্রতিপক্ষকে ভয় দেখানোর কাজে ব্যবহার করেছিল এছাড়াও বিভিন্ন মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিত কল্পে ব্যবহার করত।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মিরসরাই থানা থানা ভারপ্রাপ্ত (ওসি) কোবির হোসেন জানান র‌্যাব-৭ অবৈধ অস্ত্রসহ ৩ সন্ত্রাসী কে গ্রেপ্তার করে একটি অস্ত্র মামলা দায়ের করেছে থানায় । নথিভুক্ত করে আসামিদের কোর্টে প্রেরণ করা হয়েছে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla