1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঝালকাঠি ইকোপার্ক রক্ষায় মানববন্ধন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ঝালকাঠি ইকোপার্ক রক্ষায় মানববন্ধন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ২৬৩ বার পড়া হয়েছে
ঝালকাঠি প্রতিনিধি
     তিন নদীর মোহনায় ঝালকাঠির নয়নাভিরাম ইকোপার্ক রক্ষায় মানববন্ধন করেছে ইকোপার্ক রক্ষা কমিটি। আজ ২৫ জুলাই সোমবার সকাল ১০ টায় ঝালকাঠি জেলা প্রশাসকের কাযার্লয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন প্লাকার্ড ও ফেস্টুন নিয়ে সাংস্কৃতিক কর্মী, রাজনীতিবিদ ও পরিবেশ কর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা বলেন, ইকোপার্কের মামলায় সরকার পক্ষ হেরে যাওয়ায় এখন পার্কটি ভুমিখেকেদের হাতে চলে যাবার উপক্রম হয়েছে। সরকার পক্ষ আপিলেও কালক্ষেপন করছে বলে বক্তারা অভিযোগ করেন। মানববন্ধন থেকে অবিলম্বে ইকোপার্ক রক্ষায় সরকার পক্ষকে আপিল করার আহবান জানানো হয়। অন্যথায় আরো কঠোর কর্মসুচী দেয়া হেবে বলে জানানো হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ঝালকাঠি ইকোপার্ক রক্ষা কমিটির নেতা ফরহাদ হোসেন, মঈন তালুকদার, সোয়েবুর মোর্শেদ সোহেল ও খসরু নোমান প্রমুখ নেতৃবৃন্দ।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla