1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মিরসরাইয়ে বিএনপি নেতা ত্রাস তোবারকসহ দুইজন গ্রেপ্তার - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

মিরসরাইয়ে বিএনপি নেতা ত্রাস তোবারকসহ দুইজন গ্রেপ্তার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ২৬১ বার পড়া হয়েছে
মিরসরাই প্রতিনিধি:::
মিরসরাইয়ের এক সময়ের দূধর্ষ সন্ত্রাসী ও বিএনপি নেতা ত্রাস তবারককে গ্রেফতার করেছে মিরসরাই থানা পুলিশ। তবারক বর্তমানে স্থানীয় ওয়াহেদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক। এছাড়া পৃথক দুটি মামলা আরো দুইজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) সকালে চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকা থেকে তোবারক হোসেন ও উপজেলার হাইতকান্দি ইউনিয়নের দমদমা এলাকা থেকে সুমন শীল নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে বিএনপি নেতা তোবারক হোসেনের বিরুদ্ধে ৩টি সিআর মামলায় গ্রেপ্তারী পরোয়ানা ছিলো আর সুমন শীল একটি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী।
পুলিশ জানায়, আটককৃত তোবারক হোসেন উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের মাইজগাঁও এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে ৩টি সিআর মামলার ওয়ারেন্ট রয়েছে। সুমন শীল উপজেলার ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়নের দমদমা গ্রামের সুনীল শীলের ছেলে। তার বিরুদ্ধে ৩ বছরের সাজা ও ১৫ হাজার টাকা অর্থদন্ডে দন্ডের পরোয়ানা রয়েছে।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ৩ বছরের সাজা ও ১৫ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত আসামী সুমন শীল ও ওয়ারেন্টভুক্ত আসামী তোবারক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৯ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla