1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ভুমি, পররাষ্ট্র ও পানি সম্পদ মন্ত্রণালয়সহ ২৮ কর্মকর্তা বঙ্গবন্ধু জন প্রশাসন পদক পাচ্ছেন - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

ভুমি, পররাষ্ট্র ও পানি সম্পদ মন্ত্রণালয়সহ ২৮ কর্মকর্তা বঙ্গবন্ধু জন প্রশাসন পদক পাচ্ছেন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ২৯২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি

বঙ্গবন্ধু জনপ্রশাসন পদকের জন্য ২৮ কর্মকর্তা ও ৩টি দপ্তরকে চূড়ান্তভাবে মনোনীত করেছে সরকার।

জনপ্রশাসন পদকের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ঘোষণার পর এটিই হবে প্রথম সম্মাননা। সরকারি কর্মকর্তাদের কর্মদক্ষতা ও উদ্ভাবনী প্রয়াসকে উৎসাহিত করতে প্রতি বছর এই পদক দেয়া হয়।

আগামী ২৩ জুলাই রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ পদক দেয়া হবে। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবার ১০টি ক্যাটাগরিতে এ পদক দেয়া হবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এ বছর সাধারণ প্রশাসন ও ব্যবস্থাপনা ক্যাটাগরিতে পররাষ্ট্র মন্ত্রণালয় মনোনয়ন পেয়েছে। আর উন্নয়ন প্রশাসন বিভাগে পদকের জন্য চূড়ান্ত মনোনয়ন পেয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়।

মানব উন্নয়ন ক্যাটাগরিতে দলগতভাবে পদকের জন্য মনোনীত হয়েছেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, বাগেরহাট মোল্লারহাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদ হোসেন, মোল্লারহাটের সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মণ্ডল ও মোল্লারহাটের উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. কামাল হোসেন।

অর্থনৈতিক উন্নয়ন ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব ও নেত্রকোণার সাবেক জেলা প্রশাসক কাজী মো. আব্দুর রহমান, জেলার খালিয়াজুরির উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম আরিফুল ইসলাম, খালিয়াজুরির সাবেক সহকারী কমিশনার নাহিদ হাসান খান ও মদনের উপজেলা কৃষি অফিসার মো. হাবিবুর রহমান।

দুর্যোগ ও সংকট মোকাবিলা ক্যাটগরিতে চাঁপাইনবাবগঞ্জের সাবেক জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, জেলা পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব, সিভিল সার্জন ডা. মো. জাহিদ নজরুল চৌধুরী এবং অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাকিউল ইসলাম এ বছর পদকের জন্য চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন।অপরাধ প্রতিরোধ ক্যাটাগরিতে মাদারীপুরের জেলা প্রশাসক রহিমা খাতুন, জেলার সাবেক স্থানীয় সরকার উপ-পরিচালক আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ঝোটন চন্দ, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আব্দুল্লাহ-আবু-জাহের পদকের জন্য মনোনীত হয়েছেন।

জনসভায় উদ্ভাবনের ক্ষেত্রে দলগতভাবে পদক পাচ্ছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, ঢাকার জেলা প্রশাসক শহীদুল ইসলাম ও সুরক্ষা ডেভেলপার ইউনিট। সংস্কার ক্যাটাগরিতে পদকের জন্য মনোনীত হয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মোস্তাফিজুর রহমান।

এ ছাড়া গবেষণা ক্যাটাগরিতে পদক পাচ্ছেন বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান ও ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক পারভেজুর রহমান।

আর বিজ্ঞান ও প্রযুক্তি ক্যাটাগরিতে পদকের জন্য মনোনয়ন দেয়া হয়েছে কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমা আশরাফী, সহকারী কমিশনার ফাহিমা বিনতে আখতার এবং নাসরিন সুলতানা নিপাকে।

পদকপ্রাপ্তরা সম্মাননা হিসেবে প্রত্যেকে ২১ ক্যারেট মানের ১৫ গ্রাম ওজনের একটি করে স্বর্ণপদক ও রাষ্ট্রীয় মনোগ্রাম সংবলিত সম্মাননাপত্র পাবেন। এ ছাড়া তাদের ব্যক্তিগত অবদানের জন্য ২ লাখ এবং দলগত অবদানের জন্য দেয়া হবে ৫ লাখ টাকা।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla