1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বন্ধ করুন - ড. কালীপ্রদীপ চৌধুরী - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বন্ধ করুন – ড. কালীপ্রদীপ চৌধুরী

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ৩৮৬ বার পড়া হয়েছে

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া শাখার নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া শাখার নব নির্বাচিত কমিটির অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ১৬ই জুলাই ২০২২ ইংরেজি লস এঞ্জেলেসের চার্চ অব সেন্ট্রোলজি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শ্যামল মজুমদারের সভাপতিত্বে ক্যালিফোর্নিয়া টেলিভিশনের সিইও, স্বামী শুভানন্দ পুরী মহারাজ এর সঞ্চালনায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেপিসি গ্রুপের চেয়ারম্যান ডঃ কালী প্রদীপ চৌধুরী। তিনি বলেন “হিন্দু হয়ে জন্মগ্রহণ করা কোনও অপরাধ নয়, আমি হিন্দু ছিলাম আছি এবং থাকবো”। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের তীব্র প্রতিবাদ জানাই। বাংলাদেশ সরকারের কাছে আবেদন দুস্কৃতিকারী সে যেই হোক তাকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র হতে দিবেন না।
ভারত সেবাশ্রম সংঘ ক্যালিফোর্নিয়া শাখার পূজনীয় অধ্যক্ষ স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন। স্বাগত বক্তব্য রাখেন সম্বোধি বিহারের অধ্যক্ষ ডঃ লোকানন্দ মহাথেরো, পরে বক্তব্য রাখেন ত্রিপিটক অনুবাদক প্রজ্ঞাবংশ মহাথেরো, বিপুলানন্দ শ্রমন, প্রভাত কুমার বড়ুয়া, এটর্নি অশোক কর্মকার, (চেয়ারম্যান, বোর্ড অব গভর্নর, বিএইচবিসিইউসি, ইউএসএ দিকনির্দেশনার পরপরই কমিটি ঘোষণা করেন। সভাপতি তাঁর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনটি শেষ হয়। অভিষেক সম্মেলন শেষে সাংস্কৃতিক সন্ধ্যায় অংশগ্রহণ করেন পূর্ণতা আচার্য্য, মিলু আচার্য্য, অনির্বাণ, অনুরদ্ধ, রিদিতা, রনি বড়ুয়া। নৃত্যে রাজশ্রী ও রিদ্ধি এবং তবলায় স্নেহাশীষ ঘোষ, শব্দ নিয়ন্ত্রণে রিঙ্কু বড়ুয়া। পবিত্র ধর্মগ্রন্থের বাণী পাঠ করে শুনান যীশু কুমার বড়ুয়া । সভাপতি সমাপনী বক্তব্যে বলেন, “সংখ্যালঘুরা কারো দয়া নয়, অধিকার চাই”। অনুষ্ঠান বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভার্চুয়ালি শুভেচ্ছা বার্তা বিনিময় পর্বে বাংলাদেশ থেকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডঃ নিমচন্দ্র ভৌমিক, সাধারন সম্পাদক এডভোকেট রানা দাশগুপ্ত, প্রেসিডিয়াম সদস্য এডভোকেট সুব্রত চৌধুরী, এডভোকেট রবীন্দ্রঘোষ, সভাপতি নির্মল রোজারিও, উষাতন তালুকদার, এমপি, সাংগঠনিক সম্পাদক এডভোকেট দীপংকর ঘোষ, অলক চৌধুরী, (কানাডা), অমল দত্ত, (অষ্ট্রেলিয়া), সমীর ধর, (আয়ারল্যান্ড), নিউইয়র্ক থেকে গীতা চক্রবর্তী, স্বপন দাস, নয়ন বড়ুয়া, সুব্রত চৌধুরী, লসএঞ্জেলেস থেকে কৃষ্ণাদেবী, শর্মিষ্ঠা চৌধুরী, এডভোকেট আশুতোষ দত্ত, পল্লব দাশ, তপন কুমার মন্ডল, অজয় কর্মকার, রানা বড়ুয়া, শর্মিলা বড়ুয়া, মার্টিনা বড়ুয়া, প্রভাত কুমার বড়ুয়া, প্রিয়রঞ্জন বড়ুয়া, মানিক পাল (বেলজিয়াম), অরুণ বড়ুয়া, (সুইজারল্যান্ড) প্রমুখ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla