1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
নওগাঁর পত্নীতলায় এক যুবকের মরদেহ উদ্ধার - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

নওগাঁর পত্নীতলায় এক যুবকের মরদেহ উদ্ধার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২
  • ২৯২ বার পড়া হয়েছে

নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর পত্নীতলা উপজেলার ঘোষনগর-মাতাজি সড়কের সিংড়াপাড়া মোড় এলাকায় রাস্তার পাশ থেকে ১২জুলাই মঙ্গলবার সকালে মেহেদী হাসান (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পত্নীতলা থানা পুলিশ।

জানা গেছে নিহত মেহেদী হাসান উপজেলার ঘোষনগর দিঘীর পাড় গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে। সে পেশায় একজন সিএনসি চালক।

এব্যাপারে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ সামসুল আলম শাহ্ সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে ঘোষনগর-মাতাজি সড়কের সিংড়াপাড়া মোড় এলাকায় রাস্তার পাশে মেহেদী হাসানের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পত্নীতলা থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিক তদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি, ময়না তদন্তের পর জানা যাবে। তার শরীরের বিভিন্ন স্থানে জখমে চিহ্ন ছিলো বলে ওসি নিশ্চিত করেছেন।

জানা যায়, ওই যুবক দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে থানায় মাদক মামলা রয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla